৭৮ হায়াতুস্ সাহাবাহ (রাঃ) সুলাইমের কথাগুলি তাঁহাকে বর্ণনা করিয়া শুনাইলেন। তিনি বলিলেন, সেই ওয়া তায়ালা সন্তানের মৃত্যুতে তাহার দরুন তাহার গর্ভে একটি ছেলে সন্তান ঢালিয়া দিয়াছেন। হযরত আনাস (রোঃ) বলেন, তারপর তিনি একটি ছেলে সন্তান প্রসব করিলেন। আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে কোন কিছু খাওয়াইবার পূর্বে যেন আমার নিকট পাঠাইয়া দেয়। তিনি বলেন, উম্মে সুলাইম রোঃ) শিশুকে আমার দুই হাতের উপর দিলেন। আমি উহাকে আনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে রাখিলাম। তিনি বলিলেন, আমার নিকট তিনটি আজওয়া খেজুর আন। আমি উহা লইয়া আসিলাম। তিনি উহার বিচি ফেলিয়া নিজের মুখের ভিতর লইয়া চিবাইলেন। তারপর শিশুর মুখ খুলিয়া তাহার মুখে দিলেন। সে উহা চুষিতে লাগিল। (ইহা দেখিয়া) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আনসারী তাই খেজুর ভালবাসে । তারপর বলিলেন, তোমার মায়ের নিকট যাইয়া বল, “আল্লাহ্ তায়ালা উহার মধ্যে তোমার জন্য বরকত দান করেন ও তাহাকে (পিতা-মাতার) অনুগত ও মুত্তাকী বানান।” (বায্যার) অপর এক রেওয়ায়াতে এরূপ বর্ণিত হইয়াছে যে, আবু তালহা বিবাহের পয়গাম দিলে উম্মে সুলাইম (রাঃ) বলিলেন, তোমার সহিত আমার বিবাহ হইবে? অথচ তৃমি এক টুকরা কাম্ঠখণ্ডের এবাদত কর যাহা আমার. ওমুক গোলাম টানিয়া বেড়ায়। অপর রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত আনাস (রাঃ) বলেন, আবু তালহা রোঃ)এর এক ছেলে অসুস্থ হইয়াছিল। তিনি ঘর হইতে বাহির হইয়া যাইবার পর তাহার ইন্তেকাল হইয়া গেল। তিনি যখন ফিরিয়া আসিলেন, জিজ্ঞাসা করিলেন, আমার ছেলে কেমন আছে? উম্মে সুলাইম (রাঃ) বলিলেন, +সে পূর্বাপেক্ষা আরামে আছে। তারপর তাহার জন্য রাত্রের খাবার আনিলেন। তিনি খাইলেন এবং পরে স্ত্রীর সহিত মিলিত হইলেন। সবশেষে উম্মে সূলাইম বলিলেন, ছেলেকে দাফন করুন। সকাল বেলা হযরত আবু তালহা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া ঘটনা বলিলেন। ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।