Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৭৭ গ্রহণ কর তবে তোমার ইসলাম গ্রহণের বিনিময়ে বিবাহতে) রাজী আছি। আবু তালহা বলিলেন, তবে আমাকে এই ব্যাপারে কে সাহায্য করিবে? উম্মে সুলাইম রোঃ) বলিলেন, হে আনাস, উঠ, তোমার চাচার সঙ্গে যাও। তিনি উঠিলেন, এবং আমার কীধে হাত রাখিয়া চলিলেন। আমরা যখন আল্লাহ্‌র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইলাম, তিনি আমাদের কথাবার্তা শুনিতে পাইয়া বলিলেন, এই যে, আবু তালহার চক্ষুদ্বয়ের মাঝে ইসলামের ইয্যত প্রকাশ পাইতেছে। অতঃপর তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মাম্বুদ নাই এবং হেষরত) মুহাম্মাদ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাহার বান্দা ও রসূল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ইসলাম গ্রহণের বিনিময়ে বিবাহ পড়াইয়া দিলেন। পরবতীকালে উম্মে সুলাইমের গর্ভে তাহার একটি ছেলে সন্তান জম্ম লাভ করিল। ছেলেটি যখন হাটিতে আরম্ভ করিল তখন সে পিতার অন্তর কাড়িয়া লইল। অতঃপর একদিন আল্লাহ্‌ তায়ালা তাহাকে এই দুনিয়া হইতে উঠাইয়া লইলেন। আবু তালহা (রাঃ).ঘরে আসিয়া জিজ্ঞাসা করিলেন, হে উম্মে সুলাইম, আমার বেটা কেমন আছে। তিনি জবাব দিলেন, পূর্বাপেক্ষা ভাল আছে। তারপর বলিলেন, আজ আপনি দুপুরের খাওয়ায় অনেক দেরী করিয়া ফেলিয়াছেন, আপনি কি খানা খাইবেন না? উম্মে সুলাইম (রাঃ) বলেন, তারপর তাহার সম্মুখে দুপুরের খানা প্রস্তৃত করিয়া রাখিলাম এবং বলিলাম, হে আবু তালহা, কোন কাওম কাহারো নিকট হইতে কোন জিনিষ ধার আনিয়াছে। তারপর আল্লাহ্‌র ইচ্ছায় অনেকদিন যাবৎ উক্ত জিনিষটি তাহাদের নিকট রহিয়াছে। অতঃপর মালিক তাহাদের নিকট উক্ত জিনিষটি চাহিয়া পাঠাইল এবং লইয়া গেল। এখন ধোর করা জিনিষটির জন্য) ইহাদের কি অস্থির হওয়া উচিত হইবে? তিনি উত্তর দিলেন, না। উম্মে সুলাইম (রাঃ) বলিলেন, আপনার ছেলে দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছে। জিজ্ঞাসা করিলেন, কোথায় সে? বলিলেন, এই যে, সে এই ছোট কামরার ভিতর আছে। তিনি যাইয়া কাপড় সরাইয়া দেখিলেন ও ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন পড়িলেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া উন্মমে দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।