হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) ৭৫ মউতের উপর সাহাবা রোঃ)দের সবর করা হযরত উম্মে হারেসাহ রোঃ)এর সবর হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত হারেসাহ ইবনে সুরাকাহ্ রোঃ) বদর যুদ্ধের দিন শহীদ হইয়াছেন। তিনি সেদিন পর্যবেক্ষক দলে ছিলেন। অজ্ঞাত এক তীর আসিয়া তাহার শরীরে লাগিল এবং তিনি শহীদ হইলেন। শাহাদাতের পর তাহার মা আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ হারেসার খবর বলুন, যদি সে বেহেশতে যাইয়া থাকে তবে আমি সবর করিব। অন্যথায় আল্লাহ্ তায়ালা দেখিয়া লইবেন, আমি কি করি। অর্থাৎ বিলাপ করিব। তখনও বিলাপ করা হারাম হইয়াছিল না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার নাশ হউক! তুমি কি পাগল হইয়াছ! উহা (এক বেহেশত নহে বরং) আট বেহেশত । আর তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস লাভ করিয়াছে। (বিদায়াহ) অপর রেওয়ায়াতে আছে, তাহার মা বলিলেন, যদি সে বেহেশতে যাইয়া থাকে তবে আমি সবর করিব। আর যদি তাহা না হয় তবে আমি তাহার জন্য কাঁদিয়া আকুল হইব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস লাভ করিয়াছে। অপর এক রেওয়ায়তে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উম্মে হারেসাহ্ ! উহা একটি বেহেশত নহে, বরং অনেক বেহেশত। আর সে সবেচ্চি ফেরদাউসে পৌছিয়াছে। তাহার মা বলিলেন, তবে আমি সবর করিব। (কান্য) অপর রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হারেসার মা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! যদি সে বেহেশতে যাইয়া থাকে তবে আমি কাঁদিব না, দুঃখ করিব না। আর যদি সে দোষখে যাইয়া থাকে তবে যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকিব তাহার জন্য কীদিব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উম্মে. হারেস অথবা হারেসাহ্, উহা একটি বেহেশত নহে বরং অনেক বেহেশতের মধ্যে একটি বেহেশত। আর হারেসাহ সর্বোচ্চ ফেরদাউসে পৌছিয়াছে। (ইহা শুনিয়া) হারেসার মা হাসিতে হাসিতে ফিরিয়া গেলেন এবং বলিতে লাগিলেন, বাহবা, বাহবা হে হারেসাহ্! (কান্য) দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।