৭৪ হায়াতুস্ সাহাবাহ রোঃ) পড়িলেন। তারপর শহীদগণকে একত্রিত করা হইল। এক একজন শহীদকে আনিয়া তাহার হযরত হামযা রোঃ)এর) পার্শে রাখা হইত আর তিনি হযরত হামযা ও অন্যান্য শহীদগণের উপর নামায পড়িতেন। এইরূপে বাহাত্তর বার নামায পড়িলেন। অতঃপর তাহার সঙ্গীদিগকে দাফন করিলেন। কোরআনের উক্ত আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদিগকে মাফ করিয়া দিলেন ও তাহাদের দেহ বিকৃত. করিবার ইচ্ছাও পরিত্যাগ করিলেন। (তাবরানী) হযরত যায়েদ রোঃ)এর শাহাদাতে শোক ও সবর হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, আমার পিতার শাহাদাতের পর আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট্ট আসিলাম। আমাকে দেখিয়া তাঁহার চক্ষু সজল হইয়া উঠিল। পরদিন আমি আবার তীহার নিকট আসিলে তিনি বলিলেন, গতকাল তোমার সাক্ষাতে যেরূপ ব্যথিত হইয়াছি আজও তোমার সাক্ষাতে আমি সেরূপ ব্যথিত। খালেদ ইবনে শুমাইর (রহঃ) বলেন, হযরত যায়েদ ইবনে হারেসা রোঃ)এর শাহাদাতের পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের (অর্থাৎ যায়েদ (রাঃ)এর পরিবারবর্গের) নিকট আসিলেন। হযরত যায়েদ রোঃ)এর ওয়াসাল্লামও সজোরে কীদিয়া উঠিলেন। হযরত সাদ ইবনে উবাদাহ্ (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্, ইহা কি? তিনি জবাব দিলেন, ইহা হাবীবের (অর্থাৎ বন্ধুর) প্রতি হাবীবের ব্যাকুলতা। হযরত ওসমান ইবনে মাউন (োঃ)এর মৃত্যুতে শোক ও সবর হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ওসমান ইবনে মাযউন (রাঃ)কে চুমা দিয়াছেন। তিনি কীঁদিতেছিলেন, তাঁহার চক্ষদ্ধয় হইতে অশ্রু বহিতেছিল। অপর এক রেওয়ায়তে আছে যে, । আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু হযরত ওসমান ইবনে মাযউন (োঃ)এর গালের উপর গড়াইয়া পড়িতে দেখিয়াছি। (ইসাবাহ) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।