Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৭১ বলিলেন, চক্ষু অশ্রু বর্ষণ করিতেছে, অন্তর ব্যথিত. হইতেছে, কিন্তু আমরা তাহাই বলিব যাহাতে আমাদের রবব সন্তষ্ট হন। হে ইব্রাহীম, আমরা তোমার মৃত্যুতে শোকাতিভূত। মাকহুল (রহঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবদুর রহমান ইবনে আওফ রোঃ)এর উপর ভর দিয়া ঘরে প্রবেশ করিলেন। ইব্রাহীম (রাঃ)এর মৃত্যু যন্ত্রণা হইতেছিল। তাঁহার ইন্তেকাল হইয়া গেলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হইল। ইহা দেখিয়া হযরত আব্দুর রহমান রোঃ) তাঁহাকে বলিলেন, আয় আল্লাহর রাসূল, আপনি তো লোকদিগকে ইহা হইতে বারণ করিয়া থাকেন। এখন যদি মুসলমানগণ আপনাকে কীদিতে দেখে তবে তাহারাও কীদিতে আরম্ত করিবে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু থামিলে বলিলেন, ইহা এক প্রকার দয়া। যে ব্যক্তি দয়া করে না তাহার উপরও দয়া করা হয় না। আমরা লোকদেরকে বিলাপ করিতে ও মৃতব্যক্তির এমন প্রশংসা করিতে নিষেধ করি যাহা তাহার মধ্যে ছিল না। তারপর বলিলেন, যদি (আল্লাহ তায়ালার পক্ষ হইতে) সকলকে একত্রিত করিবার ওয়াদা ও মৃত্যুর পূর্ব পরিচালিত পথ এবং এই কথা না হইত যে, আমাদের পরবর্তীগণ পূর্ববতীগণের সহিত মিলিত হইবে, তবে তাহার জন্য আমাদের শোকাবেগ ইহার বিপরীত হইত। আমরা অবশ্যই তাহার মৃত্যুতে শোকাভিভূত। চক্ষু অশ্রু বর্ষণ করিতেছে, অন্তর ব্যথিত হইতেছে, তথাপি আমরা এমন কথা বলিব না যাহাতে আমাদের রব্ব অসন্তষ্ট হন। তাহার ইব্রাহীমের) অবশিষ্ট দুধপান বেহেশতে পূরণ করা হইবে। (ইবনে সান্দ) নাতির মৃত্যুতে সবর হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম, এমন সময় তাঁহার কোন এক মেয়ে তাঁহাকে ডাকিয়া পাঠাইলেন, এবং সংবাদ পাঠাইলেন যে, তাহার সন্তানের মৃত্য হইতেছে। তিনি 'সংবাদদাতাকে বলিলেন, তাহাকে যাইয়া বল যে, আল্লাহ তায়ালা যাহা লইয়া যান তাহা তাহারাই, আর তিনি যাহা দান করেন তাহারও দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।