Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৭০ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) বর্ণিত হইয়াছে যে, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার অসুস্থতার সময় তাহাকে দেখিতে আসিয়া বলিলেন, তোমার এই অসুখে তোমার কোন ক্ষতি হইবে না; কিন্তু তখন তুমি কি করিবে যখন আমার পর বয়স কালে তুমি অন্ধ হইয়া যাইবে? তিনি উত্তর দিলেন, তখন আমি সবর করিব ও সাওয়াবের আশা করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তো বিনা হিসাবে তুমি বেহেশৃতে প্রবেশ করিবে। সুতরাং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি অন্ধ হইয়া গেলেন। অপর এক রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি অন্ধ হইয়া গেলেন, কিন্ত পরবর্তীকালে আল্লাহ্‌ তায়ালা আবার তাহার চক্ষু ফিরাইয়া দিলেন এবং তারপর তীহার ইন্তেকাল হইল। আল্লাহ্‌ তায়ালা তাহার উপর রহম করেন। অপর একজন সাহাবী রোঃ)এর সবর কাসেম ইবনে মুহাম্মাদ (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর চক্ষু অন্ধ হইয়া গেলে লোকেরা তাঁহাকে দেখিতে গেল। তিনি বলিলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিবার জন্য এই চক্ষুদ্বয়ের আশা করিতাম। কিন্ত আমি এই চক্ষুদ্ধয়ের অন্ধত্বের) বিনিময়ে তাবালার কোন হরিণ গ্রহণ করাও পছন্দ করিব না। সন্তান, আত্ীয়-স্বজন ও প্রিয়জনদের মৃত্যুতে সবর সাইয়্েদুনা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)এর হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আমি ইব্রাহীম (রাঃ)কে দেখিয়াছি, রাসূলুল্লাহ্‌ "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তাঁহার মৃত্যু যন্ত্রণা হইতেছিল। ইহা দেখিয়া তাঁহার চক্ষুদ্ধয় অশ্রুসিক্ত হইয়া গেল এবং তিনি দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।