Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) ৬৯ লাগিলেন। কেহ তীহাকে বলিল, ইহা তেমন কিছু নহে। তিনি বলিলেন, আমি আশা করি আল্লাহ্‌ তায়ালা উহাতে বরকত দান করিবেন। আর তিনি অল্প জিনিষে বরকত দান করিলে উহা বেশী হইয়া যায়। হারেস ইবনে ওমায়ের হারেসী (রহঃ) বলেন, হযরত মুআয রোঃ) তাহাকে হযরত আবু ওবায়দাহ (রাঃ)এর নিকট জিজ্ঞাসা করিতে পাঠাইলেন যে, তিনি কেমন আছেন? ইতিপূর্বে তিনি প্রেগ আক্রান্ত হইয়াছিলেন। হযরত আবু ওবায়দাহ্‌ (রাঃ) তীহার হাতে সৃষ্ট ক্ষত তাহাকে দেখাইলেন। উহা দেখিয়া হারেসের অন্তর উহার ভয়াবহতা উপলদ্ধি করিল এবং তিনি আতঙ্কিত হইলেন। তাহার মনের ভাব লক্ষ্য করিয়া হযরত আবু ওবায়দাহ্‌ (রাঃ) আল্লাহ্‌র নামে শপথ করিয়া বলিলেন যে, এই রোগের বিনিময়ে লাল বর্ণের উষ্টপাল লইতেও. তিনি রাজী নহেন। (মুনতাখাব) দৃষ্টি হারাইবার উপর সবর করা সাহাবা রোঃ)দের দৃষ্টি হারাইবার উপর সবর করা হযরত যায়েদ রোঃ)এর সবর হযরত যায়েদ ইবনে আরকাম রোঃ) বলেন, একবার আমার চোখে অসুখ হইল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিতে আসিলেন এবং বলিলেন, হে যায়েদ, তুমি যদি অন্ধ হইয়া যাও তবে কি করিবে? তিনি বলিলেন, আমি সবর করিব ও সাওয়াবের আশা করিব। তিনি বলিলেন, যদি তোমার চক্ষু নষ্ট হইয়া যায় আর তুমি সবর কর ও সাওয়াবের আশা কর তবে তোমার সাওয়াব হইল বেহেশুত। হযরত আনাস ইবনে মালেক (রোঃ) বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ)কে দেখিবার জন্য তাহার ঘরে গেলাম। তাহার চোখে অসুখ হইয়াছিল। তিনি ও সাওয়াবের আশা কর তবে আল্লাহ্‌র সহিত তোমার এমনভাবে সাক্ষাৎ হইবে যে, তোমার কোন গুনাহ্‌ অবশিষ্ট থাকিবে না। অপর এক রেওয়ায়াতে হযরত যায়েদ ইবনে আরকাম (রোঃ) হইতে এরূপ দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।