Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ) ইবনে আস (রাঃ) বলিলেন, ইহা একটি আযাবস্বরূপ আসিয়াছে । তোমরা পাহাড় এবং ময়দানের দিকে ছড়াইয়া পড়। হযরত মুআয (রাঃ)এর নিকট তাহার এই কথা পৌছিলে তিনি উহার সত্যতা স্বীকার করিলেন না। এবং বলিলেন, বরং ইহা শাহাদাত ও রহমাত এবং তোমাদের নবীর দোয়া। আয় আল্লাহ্‌, মুআয ও তাঁহার পরিবারকে আপনার রহমাত হইতে অংশ দান করুন। আবু 'কিলাবাহ রেহঃ) বলেন, শাহাদাত ও রহমাত হওয়ার অর্থ তো বুঝিতে পারিয়াছি, কিন্ত “তোমাদের নবীর দোয়া” এর অর্থ বুঝিতে পারি নাই। পরবতীতে জানিতে পারিলাম যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে নামায পড়িতেছিলেন। হঠাৎ তিনি দোয়ার মধ্যে বলিতে লাগিলেন, তবে জ্বর অথবা প্রেগ। এই কথা তিন বার বলিলেন। সকাল বেলা তাঁহার পরিবারের কেহ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনাকে রাত্রিতে একটি দোয়া করিতে শুনিলাম। তিনি বলিলেন, তুমি শুনিয়াছ কি? বলিলেন, হা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আমার রবেবর নিকট দোয়া করিয়াছি, যেন, আমার উম্মতকে দুর্ভিক্ষের দ্বারা ধবংস না করেন। তিনি আমার এই দোয়া কবুল করিয়াছেন। এবং আমি আল্লাহ্‌র নিকট এই দোয়া করিয়াছি যে, আমার উম্মতের উপর এমন কোন দুশমনকে আধিপত্য দান না করেন যে তাহাদিগকে সমূলে ধ্বংস করিয়া দেয়। আর এই দোয়া করিয়াছি যে, যেন তাহাদিগকে বিভিন্ন দলে বিভক্ত করিয়া পরস্পর যুদ্ধের স্বাদ গ্রহণ না করান। কিন্ত তিনি আমার এই দোয়া কবুল করিতে অস্বীকৃতি জানাইয়াছেন অথবা বলিয়াছেন, আমাকে মানা করিয়া দেওয়া হইয়াছে । আমি বলিয়াছি তবে জ্বর অথবা প্রেগ দ্বারা । অর্থাৎ তিন বার বলিয়াছেন! (আহমাদ) প্লেগরোগে হযরত আবু ওবায়দাহ রোঃ)এর আনন্দিত হওয়া হযরত ওরওয়া ইবনে যুবায়ের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, আমওয়াসের প্রেগ হইতে হযরত আবু ওবায়দাহ্‌ ইবনে জাররাহ (রাঃ) ও তীহার পরিবার নিরাপদ ছিলেন। অতঃপর তিনি দোয়া করিলেন যে, আয় আল্লাহ্‌, আবু ওবায়দার পরিবারকে আপনার (রহমাতের) অংশ দান করুন। সুতরাৎ হযরত আবু ওবায়দাহ (রাঃ)এর কনিষ্ঠ অঙ্গুলিতে ফৌড়ার ন্যায় দেখা দিল। তিনি উহার প্রতি দেখিতে দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।