৯৮ হায়াতুস্ সাহাবাহ্ রো) ফিরাইয়া আনিল এবং সে যাহা বলিয়াছে তাহা আরজ করিল। হযরত ওমর (রাঃ) তাহাকে পথ খরচ ও সওয়ারী দেওয়ার হুকুম দিলেন। (তোহাকে সওয়ারী দেওয়া হইল) হযরত ওমর (রাঃ) নিজ হাতে তাহার সেই সওয়ারীর উপর গদি বাঁধিয়া দিলেন। অতঃপর সে যখন সওয়ারীর উপর আরোহণ করিল তখন হাত উঠাইল এবং হযরত ওমর (রাঃ) যে তাহার সহিত সদ্যবহার করিলেন ও তাহাকে দান করিলেন, এইজন্য সে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিল। হযরত ওমর (রাঃ) এই আশায় তাহার পিছনে হাঁটিতে লাগিলেন যে, সে তাহার জন্যও দোয়া করিবে। সুতরাং সে হামদ ও সানা শেষ করিয়া বলিল, আয় আল্লাহ, আপনি-ওমরকে উত্তম বিনিময় দান করুন। কোন্য) আল্লাহর রাস্তায় বাহির হওয়া ও পাহারা দেওয়া সম্পর্কে হযরত ওমর রোঃ)এর উক্তি ণ হযরত আরতাহ ইবনে মুনযির (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) একদিন তাহার মজলিসের লোকদেরকে বলিলেন, লোকদের মধ্যে সর্বাধিক আজর ও সওয়াবের অধিকারী ব্যক্তি কেঃ লোকেরা নামায রোযা ইত্যাদির উল্লেখ করিতে লাগিল এবং. তাহারা বলিতে লাগিল যে, আমীরুল মুমিনীনের পরে অমুক, অমুক (অধিক সওয়াবের অধিকারী)। হযরত ওমর রোঃ) বলিলেন, আমি কি তোমাদেরকে সেই ব্যক্তির কথা বলিব, যে এই সমস্ত লোকদের অপেক্ষা অধিক সওয়াবের অধিকারী যাহাদের কথা তোমরা উল্লেখ করিয়াছ, এবং আমীরুল মুমিনীন অপেক্ষাও অধিক সওয়াবের অধিকারী? লোকেরা বলিল, অবশ্যই বলুন। তিনি বলিলেন, সেই ছোট্ট একজন মানুষ, যে মুসলমানদের ইসলামী মারকায (মদীনা মুনাওয়ার)এর হেফাজতের উদ্দেশ্যে আপন ঘোড়ার লাগাম ধরিয়া সিরিয়া অভিমুখে পায়ে হাঁটিয়া চলিয়াছে, (যাহাতে সিরিয়ান সৈন্যরা মদীনার উপর আক্রমণ করিতে না পারে) সে ইহাও জানে না যে, তাহাকে কি কোন হিংস্র জানোয়ার ছিড়িয়া খাইবে, বা ড/$//.811100119.0010
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।