হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৯৭ তোমরা হজ্জ কর, কারণ ইহা এমন একটি নেক আমল আল্লাহ তায়ালা যাহার আদেশ করিয়াছেন, তবে জেহাদ উহা অপেক্ষা উত্তম। (কান্য) হযরত ইবনে ওমর (রোঃ)এর জেহাদের আগ্রহ হযরত ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, বদর যুদ্ধের দিন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হইলে তিনি আমাকে ছোট মনে করিয়া গ্রহণ. করিলেন না। সেই রাত্রের ন্যায় এরাপ কষ্টের রাত্র আমার জীবনে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গ্রহণ না করাতে আমার ভারি দুঃখ হইয়াছে এবং আমি সারারাত্র বিনিদ্র অবস্থায় কাঁদিয়া কাটাইয়াছি। পরবর্তী বৎসর পুনরায় আমাকে তাঁহার সামনে পেশ করা হইল। এইবার তিনি আমাকে গ্রহণ করিলেন। সুতরাং আমি আল্লাহ তায়ালার শোকর আদায় করিলাম। এক ব্যক্তি বলিল, হে আবু আব্দির রহমান, যেদিন উভয় সৈন্য সামনা সামনি হইয়াছিল অর্থাৎ ওহুদের যুদ্ধের দিন) সেদিন কি আপনারা পৃষ্ঠপ্রদর্শন করিয়াছিলেন? তিনি বলিলেন, হাঁ, কিন্তু আল্লাহ তায়ালা আমাদের সকলকে মাফ করিয়া দিয়াছেন! এইজন্য আল্লাহ তায়ালার অসংখ্য শুকরিয়া। মুস্তাখাবে কান্য) হযরত ওমর রোঃ )এর একটি ঘটনা হযরত আনাস রোঃ) বলেন, এক ব্যক্তি হযরত ওমর (রাঃ)এর নিকট আসিয়া বলিল, হে আমীরুল মুমিনীন, আমাকে একটি সওয়ারী দিন, আমি জেহাদে যাইতে চাই। হযরত ওমর (রাঃ) অপর এক ব্যক্তিকে বলিলেন, এই লোকটির হাত ধরিয়া তাহাকে বাইতুল মালের ভিতর লইয়া যাও। সেখান হইতে যত ইচ্ছা লইয়া লইবে। সুতরাং সে ব্যক্তি বাইতুল মালের ভিতর যাইয়া দেখিল, সেখানে স্বর্ণরৌপ্য রাখা আছে। সে বলিল, ইহা কি? আমার এগুলির প্রয়োজন নাই, আমি তো পথখরচ ও সওয়ারী লইতে চাই। লোকেরা তাহাকে হযরত ওমর রোঃ)এর নিকট ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।