হায়াতুস্ সাহাবাহ রোঃ) ৯৫ আরবের সর্দার ও সম্ভ্রান্ত লোক এবং তোমাদের প্রত্যেকেই আপন গোত্রের উত্তম ব্যক্তি, তোমাদের পিছনে যাহারা রহিয়াছে তাহাদের ইজ্জত সম্মান তোমাদের সহিত সম্পৃক্ত। যদি তোমরা দুনিয়ার প্রতি অনাগ্রহ ও আখেরাতের প্রতি আগ্রহশীল হও তবে আল্লাহ তায়ালা তোমাদিগকে দুনিয়া আখেরাত উভয়টাই দান করিবেন। আর দুশমনের সহিত লড়াই কাহাকেও মৃত্যুর নিকটবর্তী করিয়া দেয় না। যদি তোমরা কাপুরুষ হও, আর দুর্বলতা প্রকাশ কর তবে তোমাদের প্রভাব বিনষ্ট হইয়া যাইবে এবং তোমরা নিজেদের আখেরাতকে বরবাদ করিবে। অতঃপর হযরত আসেম ইবনে আমর (রাঃ) দীড়াইয়া বলিলেন, এই ইরাক সেই এলাকা যাহার অধিবাসীদের উপর আল্লাহ তায়ালা তোমাদিগকে বিজয় দিয়াছেন। তিন বৎসর যাবৎ তোমরা তাহাদের যে পরিমাণ ক্ষতিসাধন, করিয়াছ তাহারা তোমাদের এই পরিমাণ ক্ষতি করিতে পারে নাই, তোমরাই বিজয়ী, আল্লাহ তায়ালা তোমাদের সহিত আছেন। যদি তোমরা দৃঢ়পদ থাক এবং সঠিকভাবে তরবারী ও বর্শার আঘাত হান তবে তাহাদের মালসম্পদ, তাহাদের স্ন্ী ও সন্তানাদি এবং তাহাদের এলাকা সমস্তই তোমরা পাইয়া যাইবে। আর যদি তোমরা দুর্বলতা প্রকাশ কর কাপুরুষতা দেখাও- আল্লাহ তোমাদিগকে এই সব বিষয় হইতে হেফাজত করুন--তবে এই শক্রসৈন্যরা তোমাদের মধ্য হইতে একজনকেঁও এই আশংকার কারণে জীবিত ছাড়িবে না যে, তোমরা পুনরায় হামলা করিয়া তাহাদিগকে ধবংস করিয়া দাও। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। বিগত যুদ্ধ গুলিকে এবং সেই সমস্ত যুদ্ধে আল্লাহ তায়ালা যাহা কিছু তোমাদিগকে দান করিয়াছেন উহাকে স্মরণ কর। তোমরা কি দেখ না, তোমাদের পিছনে তো শুধু আরবের শূন্য-মরুপ্রান্তর। না সেখানে এমন ছায়াঘেরা স্থান আছে, যাহাতে আশ্রয় লওয়া যাইতে পারে ; আর না এমন কোন আশ্রয়স্থল আছে যেখানে নিজের হেফাজত. করা যাইতে পারে। তোমরা আখেরাতকে আপন উদ্দেশ্য বানাও | (ইবনে জরীর তাবারী) ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।