Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৯৩ তোমাদের হক এই যে, যতক্ষণ আমি তোমাদের সহিত থাকিব তোমাদের মঙ্গল কামনা করিতে থাকিব এবং তোমাদের গনীমতের মাল বৃদ্ধি করিতে থাকিব। তোমাদিগকে শিক্ষা দিতে থাকিব যেন তোমরা অজ্ঞ না থাক এবং তোমাদিগকে আদব ও আখলাক শিখাইতে থাকিব যাহাতে তোমরা শিখিয়া যাও। আর তোমাদের উপর আমার হক এই যে, তোমরা আমার বাইআতকে পূর্ণ কর। আমার সামনে ও পিছনে আমার হিতাকাজ্থী হইয়া থাক। আমি যখন তোমাদিগকে আহবান করি তখন তোমরা আমার আহবানে সাড়া দাও। যখন আমি তোমাদিগকে কোন আদেশ করি তখন তোমরা তাহা পালন কর। আর যদি আল্লাহ তায়ালা তোমাদের সহিত মঙ্গল চাহিয়া থাকেন তবে তোমরা সেই কাজকে পরিত্যাগ কর যাহা আমি অপছন্দ করি এবং সেই কাজের দিকে ফিরিয়া আস যাহা আমি পছন্দ করি। এইভাবে তোমরা যাহা চাহ তাহা পাইয়া যাইবে এবং যে জিনিসের আশা করিয়াছ তাহা তোমরা লাভ করিতে পারিবে । তোবারী) হাওশাব হিময়ারীর আহবান ও হযরত আলী রোঃ)এর জবাব আবদুল ওয়াহেদ দিমাশকী (েহঃ) বলেন, সিফফীনের যুদ্ধের দিন হাওশাব হিময়ারী হযরত আলী রোঃ)কে উচ্চস্বরে ডাকিয়া বলিল, “হে আবু তালেবের বেটা, আপনি আমাদের এখান হইতে চলিয়া যান। আমরা আপনাকে আমাদের ও আপনার রক্তের ব্যাপারে আল্লাহ তায়ালার দোহাই দিতেছি যে, আপনি যুদ্ধের ইচ্ছা পরিত্যাগ করুন)। আমরা আপনার জন্য ইরাক ছাড়িয়া দিতেছি, আপনি আমাদের জন্য সিরিয়া ছাড়িয়া দিন এবং এইভাবে মুসলমানদের রক্তের হেফাজত করুন।' হযরত আলী (রাঃ) (জবাবে) বলিলেন, হে উম্মে সুলাইমের বেটা, ইহা কিভাবে হইতে পারে? আল্লাহর কসম, যদি আমার জানা থাকিত যে, আল্লাহ তায়ালার দ্বীনের ব্যাপারে নমনীয়তা অবলম্বনের সুযোগ আছে তবে আমি অবশ্য তাহা করিতাম। আর আমার মুশকিল ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।