৯২ হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) উদ্দেশ্যে দাঁড়াইলেন এবং বলিলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের কি হইল যে, আমি যখন তোমাদিগকে আল্লাহ তায়ালার রাস্তায় বাহির হওয়ার জন্য আদেশ করি তখন তোমরা ভারি হইয়া জমিনের সহিত লাগিয়া থাক? তোমরা আখেরাতের পরিবর্তে দুনিয়ার যিন্দেগীর উপর এবং ইজ্জতের পরিবর্তে বে-ইজ্জতির উপর সন্তুষ্ট হইয়া গিয়াছ? কি হইল? আমি যখনই তোমাদিগকে জেহাদের জন্য আহবান করি তখনই তোমাদের চক্ষু এমনভাবে ঘুরপাক খাইতে থাকে যেন তোমাদিগকে মৃত্যুর বেহুশীতে ধরিয়াছে এবৎ এমন মনে হয় যেন তোমাদের অন্তরগুলি এমন উদন্রান্ত হইয়া গিয়াছে যে, তোমরা. কিছুই বুঝিতে পার না এবং তোমাদের চক্ষু এমন অন্ধ হইয়া গিয়াছে যে, তোমরা কিছুই দেখিতে পাও না। আল্লাহর কসম, যখন আরাম আয়েশের সময় হয় তখন তোমরা শারা জঙ্গলের সিংহের ন্যায় বাহাদুর হইয়া যাও, আর যখন তোমাদিগকে যুদ্ধের জন্য আহবান করা হয় তখন তোমরা ধূর্ত শৃগালের ন্যায় হইয়া যাও। তোমাদের উপর হইতে চিরদিনের জন্য আমার আস্থা উঠিয়া গিয়াছে। তোমরা এমন ঘোড়সওয়ার নও যে, তোমাদেরকে লইয়া কাহারো উপর আক্রমণ করা যায়। আর তোমরা এমন সম্মানের অধিকারী নও যে, তোমাদের নিকট আশ্রয় লওয়া যায়। আল্লাহর কসম, তোমরা যুদ্ধের জন্য অত্যন্ত দুর্বল এবং একেবারেই অকেজো । তোমাদের বিরুদ্ধে দুশমনের সমস্ত কৌশল সফল হয়, কিন্তু তোমরা দুশমনের বিরুদ্ধে কোন কৌশল করিতে পার না। তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ কাটা হইতেছে, কিন্তু তোমরা একে অপরকে বাঁচাও না! তোমাদের দুশমন ঘুমায় না, কিন্তু তোমরা বেখবর পড়িয়া আছ। যুদ্ধবাজ মানুষ জাগ্রত ও ধীমান হইয়া থাকে। আর যে নত হইয়া সন্ধি করে সে লাঞ্ছিত হয়। পরস্পর বিরোধকারীগণ পরাজিত হয়। আর যে পরাজিত হয় তাহাকে দাবাইয়া রাখা হয় এবং তাহার সবকিছু ছিনাইয়া লওয়া হয়। অতঃপর বলিলেন, আনম্মাবাদ, তোমাদের উপর আমার হক রহিয়াছে এবং আমার উপর তোমাদের হক রহিয়াছে। আমার উপর ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।