হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৯১ তোমাদের পশ্চিমা শত্রদের সহিত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ কর। আমরা তোমাদের বসরাবাসী ভাইদের নিকট এই মর্মে সংবাদ পাঠাইয়াছি যে, তাহারা যেন তোমাদের সহিত আসিয়া মিলিত হয়। যখন তাহারা আসিয়া পড়িবে এবং তোমরা সকলে একত্রিত হইয়া যাইবে তখন আমরা ইনশাআল্লাহ খোরিজীদের মোকাবেলার জন্য) বাহির হইয়া পড়িব। ওলা-হাওলা ওলা-কুউয়াতা ইল্লা_বিল্লাহ। হযরত আলী রো? )এর খোত্বা যায়েদ ইবনে ওহব রেহঃ) বর্ণনা করেন যে, নাহরাওয়ানের যুদ্ধের পর হযরত আলী (রাঃ) লোকদের উদ্দেশ্যে সব্পপ্রথম বয়ানে বলিলেন, হে লোকেরা, সেই দুশমনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি গ্রহণ কর যাহাদের সহিত জেহাদ করার দ্বারা আল্লাহ তায়ালার নৈকট্য লাভ হইবে এবং তীহার নিকট উচ্চ মর্যাদা মিলিবে। ইহারা হকের ব্যাপারে দিশাহারা, আছে, অবাধ্যতার মধ্যে উদভ্রান্ত হইয়া বেড়াইতেছে এবং গোমরাহীর গর্তে উল্টাইয়া পড়িয়া রহিয়াছে। তোমরা তাহাদের (মোকাবেলার) জন্য তোমাদের সাধ্যানুযায়ী শক্তি ও প্রতিপালিত ঘোড়া দ্বারা সরপ্জীম প্রস্তুত রাখ এবং আল্লাহ তায়ালার উপর ভরসা কর। আল্লাহ তায়ালাই কার্ধসম্পাদনকারী হিসাবে যথেষ্ট এবং আল্লাহ তায়ালাই সাহায্যকারী হিসাবে যথেষ্ট। হযরত যায়েদ (রহঃ) বলেন, লোকেরা না কোন প্রস্তুতি গ্রহণ করিল, আর না বাহির হইল। হযরত আলী (রাঃ) তাহাঞ্দিখকে কিছু দিন ছাড়িয়া রাখিলেন। কিছুই বলিলেন না!) অবশেষে তিনি যখন তাহাদের কিছু করার ব্যাপারে নিরাশ হইয়া গেলেন তখন তাহাদের গণ্যমান্য ও সর্দারদের ডাকিয়া রায় জানিতে চাহিলেন এবং তাহাদের দেরী করার কারণ জিজ্ঞাসা করিলেন। কেহ তো রোগ বিমারীর ওজর পেশ করিল আর কেহ তাহার বিভিন্ন অসুবিধার কথা বলিল। অল্পসংখ্যক লোক খুশীমনে যাইতে প্রস্তুত হইল। অতএব হযরত আলী (রাঃ) তাহাদের মধ্যে বয়ানের ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।