৯০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) রাস্তায় জেহাদ করা। ইহার বিনিময়ে আল্লাহ তায়ালা গুনাহসমূহ মাফ করিয়া দিবেন এবং জান্নাতে আদনে উত্তম মহলসমূহ দান করিবেন। অতঃপর আমি তোমাদিগকে বলিতে চাই যে, আল্লাহ তায়ালা এ সমস্ত লোকদেরকে মহব্বত করেন যাহারা আল্লাহ তায়ালার রাস্তায় এমনভাবে সারিবদ্ধ হইয়া লড়াই করে যেন সীসা ঢালা দেয়াল। অতএব তোমরা নিজেদের কাতারকে এরূপ সোজা করিবে যেমন সীসা ঢালা দেয়াল হইয়া থাকে। আর যাহারা বর্ম পরিহিত তাহাদিগকে সামনে রাখিবে এবং যাহারা বর্ম পরিধান করে নাই তাহাদিগকে পিছনে রাখিবে এবং অটল ও দৃটপদ থাকিবে। অতঃপর বর্ণনাকারী দীর্ঘ খোতবা উল্লেখ করিয়াছেন। খারিজীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উৎসাহ প্রদান আবুল ওদ্দাক হামদানী রেহঃ) বলেন, হযরত আলী (রাঃ) যখন (কুকার নিকটবতী) নুখাইলাহ নামক স্থানে শিবির স্থাপন করিলেন এবং খারিজীদের পক্ষ হইতে (আপোষের ব্যাপারে) নিরাশ হইয়া গেলেন তখন দাঁড়াইয়া আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর বলিলেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালার রাস্তায় জেহাদ ছাড়িয়া দিয়াছে এবং আল্লাহ তায়ালার দ্বীনের ব্যাপারে দুনিয়াবী কোন স্বার্থের কারণে) নরম হইয়া গিয়াছে সে ধ্বংসের কিনারায় পৌছিয়া গিয়াছে আল্লাহ তায়ালা যদি তাহাকে আপন অনুগ্রহে বাঁচান তবহেঁ সে বাঁচিতে পারে। অতএব আল্লাহকে ভয় কর। এ সমস্ত লোকদের সহিত যুদ্ধ কর যাহারা আল্লাহর সহিত শত্রুতা করে, এবং আল্লাহ তায়ালার নূরকে নিভাইবার চেষ্টা করে, যাহারা গুনাহগার, পথভ্রষ্ট, জালিম ও অপরাধী। তাহারা না কোরআন পাঠকারী, না দ্বীনের কোন বুঝ রাখে, আর না তাহাদের নিকট তফসীরের এলেম রহিয়াছে, আর না তাহারা ইসলামে অগ্রবর্তী হওয়ার কারণে এই (খেলাফতের) বিষয়ের উপযুক্ত। আল্লাহর কসম, যদি তাহাদিগকে তোমাদের শাসক নিযুক্ত করা হয় তবে তাহারা তোমাদের সহিত কিসরা ও হেরাকলের ন্যায় ব্যবহার করিবে। অতএব তোমরা ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।