Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) শুনিয়াছি যে, আল্লাহ তায়ালার রাস্তায় একদিন সীমান্ত হেফাজতের জন্য পাহারা দেওয়া বাড়ীঘরে হাজার দিন অপেক্ষা উত্তম। (ইমাম আহমদ) হযরত মুসআব ইবনে সাবেত ইবনে আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) বলেন, হযরত ওসমান রোঃ) আপন মিম্বারের উপর বয়ান করিতে যাইয়া বলিয়াছেন, হে লোকেরা, আজ আমি তোমাদিগকে এমন এক হাদীস শুনাইব যাহা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছি। আমি এযাবৎ উহা তোমাদিগকে শুধু এইজন্য শুনাই নাই ষে, আমি চাহিয়াছিলাম যে, তোমরা আমার নিকট থাক (আমাকে ছাড়িয়া চলিয়া না যাও)। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, আল্লাহ তায়ালার রাস্তায় একরাত পাহারা দেওয়া এরূপ হাজার রাত্রি হইতে উত্তম যাহাতে দাঁড়াইয়া সারারাত্র আল্লাহ তায়ালার এবাদত করা হয় এবং দিনে রোযা রাখা হয়। (ইমাম আহমাদ) হযরত আলী ইবনে আবি তালিব রোঃ)এর জেহাদের জন্য উৎসাহ প্রদান হযরত যায়েদ ইবনে ওহব (রহঃ) বলেন, হযরত আলী (রাঃ) লোকদের মধ্যে দাঁড়াইয়া বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, তিনি যাহাকে ছিন্ন করেন তাহাকে কেহ জুড়িতে পারে না, আর তিনি যাহাকে জুড়েন তাহাকে সমস্ত ছিন্নকারী মিলিয়াও ছিন্ন করিতে পারে না। যদি আল্লাহ তায়ালা চাহিতেন তবে তাহার মাখলুকের মধ্য হইতে দুইজনের মধ্যে বিরোধ হইত না, আর না পুরা উন্মতের মধ্যে কোন বিষয় লইয়া ঝগড়া হইত। আর না কম মর্ধাদার লোক উচ্চ মর্যাদাবান লোকের মর্যাদাকে অস্বীকার করিত। তকদীরই আমাদের ও তাহাদেরকে অর্থাৎ আমাদের প্রতিপক্ষকে) এইখানে টানিয়া আনিয়া একত্রিত করিয়া দিয়াছে। আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেক কথাকে দেখিতেছেন ও শুনিতেছেন, যদি আল্লাহ তায়ালা চাহিতেন তবে ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।