Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) মধ্যে (জেহাদের) ঘোষণা দিলেন (যেন সকলেই মদীনার বাহিরে সিরার নামক স্থানে সমবেত হন)। অতঃপর হযরত ওমর (রাঃ) মদীনা হইতে বাহির হইয়া সিরারে পৌছিলেন এবং হযরত তালহা ইবনে ওবাইদুল্লাহ (রাঃ)কে আওয়াস নামক স্থান পর্যস্ত আগে পাঠাইয়া দিলেন। সৈন্য শ্রেণীর ডান রাহুর উপর হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ)কে ও বাম বাহুর উপর হযরত যুবাইর ইবনে আওয়াম (রাঃ)কে (আমীর) নিযুক্ত করিলেন। হযরত আলী (োঃ)কে মদীনায় নিজের নায়েব নিযুক্ত করিলেন। তারপর স্বয়ং তাঁহার পারস্য যুদ্ধে যাওয়ার ব্যাপারে লোকদের সহিত পরামর্শ করিলেন। লোকেরা সকলেই তাঁহাকে পারস্য যুদ্ধে যাওয়ার পরামর্শ দিল। তিনি সিরার পৌছার পূর্বে এই ব্যাপারে কোন পরামর্শ করেন নাই। ইতিমধ্যে হযরত তালহা (রাঃ)ও আস্ওয়াস হইতে) ফিরিয়া আসিলেন। অতঃপর হযরত ওমর (রাঃ), আহলে শুরার সহিত পরামর্শ করিলেন। হযরত তালহা (রাঃ)ও সাধারণ লোকদের ন্যায় (তোহাকে পারস্যযুদ্ধে যাওয়ার) পরামর্শ দিলেন। কিন্তু হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) এ সমস্ত লোকদের মধ্যে ছিলেন যাহারা হযরত ওমর (রাঃ)কে পারস্য যাইতে নিষেধ করিয়াছিলেন। হযরত আবদূর রহমান (রোঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের পূর্বে বা পরে আর কাহারো জন্য আমার পিতামাতা কোরবান হউক__এই কথা বলি নাই। শুধু এই দিন হযরত ওমর (রাঃ)এর জন্য এই কথা বলিয়াছি।) সুতরাৎ আমি বলিলাম, হে আমীরুল মুমিনীন, আমার পিতামাতা আপনার উপর, কোরবান হউন, আপনি এই কাজ আমার দায়িত্বে দিয়া দিন এবং নিজে মদীনায় অবস্থান করিয়া সৈন্য বাহিনী রওয়ানা করুন। আমি আজ পর্য্ত ইহাই দেখিয়া আসিতেছি যে, সর্বদা আল্লাহ তায়ালার ফয়সালা আপনার বাহিনীর পক্ষেই হইয়াছে । আপনার বাহিনীর পরাজয় স্বয়ং আপনার পরাজয়ের সমতুল্য ক্ষতিকর) নয়। কারণ শুরুতেই যদি আপনি শহীদ হইয়া যান বা আপনার পরাজয় হয়. তবে আমার ভয় হয় যে, ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।