Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) ৮ তাহাকে বলিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ)দের কথা শুনিবে এবং তাহাদিগকে পরামর্শে শরীক করিবে। আর যতক্ষণ পর্যন্ত কোন ব্যাপারে যাচাই করিয়া নিশ্চিন্ত না হইবে ততক্ষণ পর্যন্ত কোন কাজে তাড়াহুড়া করিবে না। কেননা ইহা যুদ্ধ, এই কাজে সেই সঠিকভাবে চলিতে পারে যে শান্ত, ধীর ও সুযোগ বুঝিতে পারে, আর যে ইহা জানে যে, কখন আক্রমণ করিতে হইবে, আর কখন ক্ষ্যান্ত হইতে হইবে। শা*বী (রহঃ) হইতে উক্ত হাদীসে এরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত ওমর (রাঃ)কে বলা হইল, এই বাহিনীর আমীর এমন ব্যক্তিকে বানাইয়া দিন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সোহবত লাভ করিয়াছেন। হযরত ওমর (রাঃ) বলিলেন, পুরাতন সাহাবাদের ফযীলত এইজন্য ছিল যে, তাহারা দুশমনের দিকে দ্রুত অগ্রসর হইতেন এবং ইসলাম গ্রহণে অস্বীকারকারীদের জন্য যথেষ্ট হইয়া যাইতেন। এখন যদি আর কেহ তাহাদের এই বিশেষ গুণের অধিকারী হয় এবং তাহাদের মত কাজ করিতে আরম্ত করে, আর (পুরাতন) সাহাবারা অলস ও টিলা হইয়া যায় তখন হালকা হউক, ভারী হউক সর্বাবস্থায় যাহারা বাহির হইবে তাহারা সাহাবাদের অপেক্ষা আমীর হওয়ার অধিক হকদার হইয়া যাইবে। এইজন্যু আল্লাহর কসম, আমি ইহাদের আমীর সেই ব্যক্তিকে বানাইব যে সর্বাগ্রে এই দাওয়াতে সাড়া দিয়াছে। অতএব হযরত আবু ওবায়েদ রোঃ)কে আমীর বানাইলেন এবং তাহাকে বাহিনী সম্পর্কে নসীহত করিলেন। তোবারী) হযরত ওমর ইবনে আবদুল আযীয রেহঃ) বলেন, যখন হযরত ওমর রোঃ)এর নিকট হযরত আবু ওবায়েদ ইবনে মাসউদ রোঃ)এর শাহাদাতের ও কিসরার বংশের কোন এক ব্যক্তির নেতৃত্বে পারস্যবাসীদের এক্যবদ্ধ হওয়ার সংবাদ পৌছিল তখন তিনি মুহাজির ও আনসারদের ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।