Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) অর্থ ঃ “যাহাতে আল্লাহ তায়ালা আপন দ্বীনকে সমস্ত ধর্মের উপর প্রবল করিয়া দেন।' আল্লাহ তায়ালা অবশ্যই আপন দ্বীনকে বিজায়ী করিবেন এবং তাহার সাহায্যকারীকে ইজ্জত দান করিবেন এবং আপন দ্বীনওয়ালাদেরকে সমস্ত জাতির সম্পত্তির ওয়ারিস বানাইবেন। আল্লাহ তায়ালার নেক বান্দাগণ কোথায়? এই দাওয়াতের উপর সর্বপ্রথম হযরত আবু ওবায়েদ ইবনে মাসউদ রোঃ) প্রস্তৃত হইলেন। তারপর হযরত সাম্দ ইবনে ওবায়েদ অথবা সালীত ইবনে কায়েস রোঃ) প্রস্তুত হইলেন। (এইভাবে এক এক করিয়া অনেক বিরাট বাহিনী তৈয়ার হইয়া গেল।) যখন ইহারা সকলে জমা হইলেন তখন হযরত ওমর (রাঃ)কে বলা হইল যে, মুহাজির ও আনসারদের মধ্য হইতে কোন একজন পুরানোকে ইহাদের আমীর বানাইয়া দিন। হযরত ওমর (ো£ঃ) বলিলেন, না, আল্লাহর কসম, আজ) আমি এরূপ করিব না। কেননা আল্লাহ তায়ালা তোমাদিগকে এইজন্য উন্নত করিয়াছিলেন যে, তোমরা প্রত্যেক নেক কাজে অগ্রগামী হইতে এবং দুশমনের দিকে দ্রুত অগ্রসর হইতে। অতএব যখন তোমরা কাপুরুষ হইয়া গিয়াছ এবং দুশমনের সহিত মোকাবেলাকে অপছন্দ করিয়াছ তখন তোমাদের মধ্যে আমীর হওয়ার অধিক উপযুক্ত সেই ব্যক্তি হইবে, যে দুশমনের দিকে যাইতে অগ্রগামী হইবে ও সর্বাগ্রে দাওয়াতকে কবুল করিবে। আল্লাহর কসম, আমি ইহাদের আমীর তাহাকেই বানাইব যে সর্বাগ্রে আমার দাওয়াতে) সাড়া দিয়াছে। অতঃপর হযরত আবু ওবায়েদ, সালীত ও সান্দ (রাঃ)কে ডাকিয়া বলিলেন, তোমরা দুইজন যদি সাড়া দিতে (আবু ওবায়েদ অপেক্ষা) অগ্রগামী হইতে তবে আমি তোমাদের দুইজনকে আমীর বানাইয়া দিতাম। পুরানো হওয়ার গুণতো তোমাদের মধ্যে ছিলই, তদুপরি তোমরা আমীরও হইতে পারিতে। অতএব হযরত ওমর রো£) হযরত আবু ওবায়েদ (ব্রাঃ)কে এই বাহিনীর আমীর নিযুক্ত করিয়া দিলেন এবং ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।