Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৮২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য যাইতেছে) এবং (এই জেহাদের সফরে) তাহারা আল্লাহ তায়ালার নিকট হইতে অনেক বড় সওয়াবের আশা করিয়াছে। অতএব হে আল্লাহর বান্দাগণ, যেমন এখানকার মুসলমানগণ অতি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করিয়াছে, তোমরাও অতি তাড়াতাড়ি (এই সফরের জন্য) প্রস্তুত হইয়া যাও। আর এই সফরে তোমাদের নিয়তও ঠিক হওয়া চাই। তোমরা দুইটি লাভের মধ্যে একটি তো অবশ্যই পাইবে_ শাহাদাত অথবা বিজয় ও গনীমতের মাল। আল্লাহ তায়ালা বান্দাগণের আমল ব্যতীত শুধু কথার উপর সন্তুষ্ট নহেন। আল্লাহ তায়ালার দুশমনদের বিরুদ্ধে জেহাদ চলিতে থাকিবে যতক্ষণ না তাহারা দ্বীনে হককে গ্রহণ করিয়া লইবে এবং আল্লাহ তায়ালার কিতাবের ফয়সালাকে মানিয়া লইবে। আল্লাহ তায়ালা তোমাদের দ্বীনকে হেফাজত করুন এবং তোমাদের অন্তরসমূহকে হেদায়াত দান করুন এবং তোমাদের আমলসমূহকে পবিত্র করুন এবং তোমাদিগকে দৃঢ়পদ হইয়া জেহাদকারী মুহাজিরদের সওয়াব দান করুন। হযরত আবু বকর রোঃ) এই চিঠি দিয়া হযরত আনাস ইবনে মালেক (রাঃ)কে ইয়ামান পাঠাইলেন। কোন্য) হযরত আবদুর রহমান ইবনে জুবাইর (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) যখন হাবশার জামাত রওয়ানা করিলেন তখন তিনি তাহাদের মাঝে দীড়াইয়া আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। অতঃপর তাহাদিগকে সিরিয়ায় যাওয়ার হুকুম দিলেন। আর তাহাদিগকে এই সুসংবাদ দিলেন যে, আল্লাহ তায়ালা তাহাদিগকে সিরিয়ায় বিজয় দান করিবেন এবং তাহারা সেখানে মসজিদসমূহ বানাইবে। অতএব এই সংবাদ যেন না আসে যে, তোমরা সেখানে খেলতামাশার জন্য গিয়াছ। সিরিয়ায় নেয়ামতের প্রাচুর্য রহিয়াছে। সেখানে তোমরা খুব খাওয়া দাওয়ার জিনিস পাইবে, কাজেই অহৎকার হইতে বাঁচিয়া থাকিবে। (কারণ খাওয়া দাওয়া ও মালের প্রাচুর্য মানুষকে কারী বানাইয়া দেয়) কাবার রবের কসম, তোমাদের মধ্যে অবশ্যই ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।