Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৭৯ না? অথচ তিনি তোমাদিগকে এমন জিনিসের প্রতি দাওয়াত দিয়াছেন যাহার উপর তোমাদের জীবন নির্ভর করে। যদি বিনা কষ্টে গনীমতের মাল লাভের আশা হইত বা সহজ সফর হইত তবে তোমরা দ্রুত গ্রহণ করিয়া লইতে । (এইখানে হযরত ওমর রোঃ) সেই বাক্য ব্যবহার ব্যবহার করিয়াছেন) এই কথার পর হযরত আমর ইবনে সাঈদ রোঃ) দাঁড়াইয়া বলিলেন, হে ইবনে খান্তাব! তৃমি আমাদের ব্যাপারে মোনাফেকদের দৃষ্টান্ত পেশ করিতেছ! যে বিষয়ে আমাদের প্রতি দোষারোপ করিতেছ, সে বিষয়ে তৃমি নিজেকে কেন সর্বাগ্রে পেশ করিলে না? হযরত ওমর (রাঃ) বলিলেন, হযরত আবু বকর (রাঃ) ভাল করিয়া জানেন যে, তিনি যদি আমাকে দাওয়াত দেন তবে তাহা অবশ্যই গ্রহণ করিব এবং তিনি যদি আমাকে জেহাদে প্রেরণ করেন তবে অবশ্যই আমি যাইব। হযরত আমর ইবনে সাঈদ (রাঃ) বলিলেন, আমরা যদি জেহাদে যাই তবে তোমাদের কারণে যাইব না, বরং আল্লাহর জন্য যাইব। হযরত ওমর (রাঃ) বলিলেন, আল্লাহ তায়ালা তোমাকে তৌফিক দান করুন, তুমি অতি সুন্দর কথা বলিয়াছ। হযরত আবু বকর (রাঃ) হযরত আমর রোঃ)কে বলিলেন, তুমি বসিয়া যাও, আল্লাহ তায়ালা তোমার উপর রহম করুন। তুমি ওমরের যে কথা শুনিয়াছ, উহা দ্বারা কোন মুসলমানকে কষ্ট দেওয়া বা ধমকানো তাহার উদ্দেশ্য নয়। বরং তাহার উদ্দেশ্য ছিল, যাহারা অলসতা করিয়া জমিনের সহিত লাগিয়া রহিয়াছে তাহাদের মধ্যে জেহাদের প্রেরণা সৃষ্টি করা। হযরত খালেদ ইবনে সাঈদ (রাঃ) দাঁড়াইয়া বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলীফা ঠিক বলিয়াছেন। হে আমার ভাই আমর ইবনে সাঈদ) তৃমি বসিয়া যাও। তিনি বসিয়া গেলেন। অতঃপর হযরত খালেদ (রাঃ) বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি ব্যতীত কোন মা'্বুদ নাই, যিনি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়াত ও সত্য দ্বীন দিয়া প্রেরণ করিয়াছেন, ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।