Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আপনাকে কল্যাণের শুভ সংবাদ দান করুন, আপনি ইহা কিভাবে জানিতে পারিলেন (যে, আমরা সাহায্যপ্রাপ্ত ও সফলকাম হইব)? হযরত আলী (রাঃ) বলিলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, এই দ্বীন তাহার দুশমনদের উপর বিজয়ী হইতে থাকিবে। অবশেষে এই দ্বীন মজবুত হইয়া দীঁড়াইবে ও এই দ্বীনওয়ালাগণ বিজয় লাভ করিবে। হযরত আবু বকর (রাঃ) আশ্চর্য হইয়া বলিলেন, সুবহানাল্লাহ! এই হাদীস কতই না উত্তম! আপনি আমাকে এই হাদীস শুনাইয়া আনন্দিত করিয়াছেন। আল্লাহ তায়ালা আপনাকে সর্বদা আনন্দিত রাখুন। অতঃপর হযরত আবু বকর (রাঃ) লোকদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তায়ালার যথোপযুক্ত হামদ ও সানা বর্ণনা করিলেন এবং আল্লাহর নবীর উপর দরূদ পাঠ করিলেন। তারপর বলিলেন, হে লোকসকল ! আল্লাহ তায়ালা তোমাদিগকে ইসলামের নেয়ামত দান করিয়াছেন এবং জেহাদের হুকুম দান করিয়া সম্মানিত করিয়াছেন, আর এই দ্বীন দান করিয়া তোমাদিগকে সকল দ্বীনের উপর ফযীলত দিয়াছেন। হে আল্লাহর বান্দাগণ ! সিরিয়ায় যাইয়া রুমীদের বিরুদ্ধে জেহাদ করার জন্য প্রস্তুত হও। আমি তোমাদের জন্য অনেক আমীর নিযুক্ত করিব, তাহাদিগকে ভিন্ন ভিন্ন ঝাণ্ডা বাঁধিয়া দিব। তোমরা আপন রবের হুকুম মান্য কর এবং তোমাদের আমীরদের বিরোধিতা করিও না। তোমাদের নিয়ত ও খানাপিনা ঠিক রাখ। আল্লাহ তায়ালা তাহাদের সহিত আছেন যাহারা তাকওয়া অবলম্বন করে এবং প্রত্যেক নেক কাজকে উত্তমরূপে আদায় করে। হযরত আবু বকর রোঃ)এর এই বয়ান শুনিয়া লোকজন চুপ করিয়া রহিলেন। আল্লাহর কসম, তাহারা হযরত আবু বকর (রোঃ)এর দাওয়াতকে গ্রহণ করিলেন না। এই অবস্থা দেখিয়া হযরত ওমর (রাঃ) বলিলেন, হে মুসলমানগণ, তোমাদের কি হইল যে, তোমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর খলীফার দাওয়াতকে গ্রহণ করিতেছ ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।