হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৭৭ আপনি লোক পাঠাইয়া ইয়ামান, রবীআহ ও মুদার গোত্রের শেষ প্রান্তের মুসলমানদিগকে আপনার নিকট সমবেত করুন। অতঃপর আপনি যদি সমুচিত মনে করেন তবে এই বাহিনী লইয়া আপনি স্বয়ং রুমীদের উপর আক্রমণ করুন অথবা তাহাদিগকে কাহারো নেতৃত্বে পাঠাইয়া দিন। আর আপনি মদীনাতে অবস্থান করুন।) এই পর্যন্ত বলিয়া হযরত আবদুর রহমান ইবনে আওফ রোঃ) চুপ হইয়া গেলেন। অবশিষ্ট লোকেরাও চুপ করিয়া রহিলেন। অতঃপর হযরত আবু বকর (রাঃ) পুনরায় বলিলেন, আপনাদের কি রায়? তখন হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) বলিলেন, আমার রায় এই যে, আপনি এই দ্বীনে ইসলাম ওয়ালাদের বড় হিতাকাংখী ও তাহাদের জন্য অত্যন্ত প্নেহশীল। আপনার রায় অনুসারে আপনি যখন সাধারণ মুসলমানদের জন্য ফায়েদা মনে করিতেছেন তখন আপনি বিনা দ্বিধায় উহার উপর আমল করুন, কারণ আপনার ব্যাপারে আমাদের কাহারো কোন খারাপ ধারণা নাই। হযরত তালহা, হযরত যুবাইর, হযরত সাস্দ, হযরত আবু ওবায়দাহ, হযরত সাঈদ ইবনে যায়েদ ও অন্যান্য উপস্থিত মুহাজির ও আনসারগণ রোঃ) সকলেই বলিলেন, হযরত ওসমান রোঃ) সত্য বলিয়াছেন। আপনি যে কোন রায় চিন্তা করিয়াছেন উহার উপর আমল করুন। আমরা আপনার বিরোধিতা করিব না এবৎ আপনাকে কোনরূপ দোষারোপও করিব না। তাহারা এই ধরনের আরো অনেক কথা বলিলেন। হযরত আলী রোঃ) লোকদের মধ্যে উপস্থিত ছিলেন, কিন্তু নিশ্চুপ ছিলেন। তিনি এখনও কোন কথা বলেন নাই। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, হে আবুল হাসান, আপনার কি রায়? হযরত আলী (রাঃ) বলিলেন, আমার রায় এই যে, আপনি যদি স্বয়ং তাহাদের দিকে যান অথবা অন্য কাহাকেও সেইদিকে প্রেরণ করেন তবে ইনশাআল্লাহ আপনি তাহাদের বিরুদ্ধে সাহায্য প্রাপ্ত হইবেন ও সফলকাম হইবেন। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আল্লাহ তায়ালা ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।