Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আল্লাহ তায়ালার পক্ষ হইতে মুজাহিদদের সওয়াব লাভ করিবে। ইহা তো আমার রায়। এখন তোমরা প্রত্যেকে নিজ নিজ রায় বল। হযরত ওমর রোঃ) দীড়াইয়া বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আপন মাখলুক হইতে যাহাকে চাহেন বিশেষভাবে কোন কল্যাণ দান করেন। আল্লাহর কসম, যখনই কোন কল্যাণকর কাজে আমরা প্রতিযোগিতা করিয়াছি আপনি উহাতে অগ্রগামী হইয়াছেন। আর ইহা আল্লাহ তায়ালার বিশেষ অনুণ্রহ। তিনি যাহাকে ইচ্ছা ইহা দান করেন এবং আল্লাহ তায়ালা অতি অনুগ্রহশীল। আল্লাহর কসম, আমার অন্তরে এই খেয়াল আসিয়াছিল। আমার ইচ্ছা ছিল.যে, আমি আপনার সহিত সাক্ষাৎ করিয়া এই খেয়াল প্রকাশ করিব, কিন্তু আল্লাহ তায়ালা ইহাই চাহিলেন যে, আপনিই প্রথম ইহা উত্থাপন করিবেন। আপনি ঠিক বলিয়াছেন। আল্লাহ তায়ালা আপনাকে সর্বদা সঠিক পথে পরিচালিত করুন। আপনি একের পর এক ঘোড় সওয়ার বাহিনী প্রেরণ করিতে থাকুন এবং পদাতিক বাহিনীও প্রেরণ করিতে থাকুন। বাহিনীর পর বাহিনী প্রেরণ করিতে থাকুন। আল্লাহ তায়ালা তাহার দ্বীনকে অবশ্যই সাহায্য করিবেন এবং ইসলাম ও মুসলমানদিগকে ইজ্জত দান করিবেন। অতঃপর হযরত আবদুর রহমান ইবনে আওফ রোঃ) দীড়াইলেন। তিনি বলিলেন, হে আল্লাহর রাসূলের খলীফা ! ইহারা রোমবাসী এবং বনুল আসকার, ইহারা অত্যন্ত ধারালো লোহা ও মজবুত স্তন্তের ন্যায়। আমি ইহা কোনক্রমেই সমুচিত মনে করি না যে, চিন্তা ভাবনা না করিয়াই আমরা সকলেই একদম তাহাদের মধ্যে ঢুকিয়া পড়ি। বরং আমার রায় এই যে, আমরা একদল ঘোড় সওয়ার সৈন্য প্রেরণ করি, যাহারা তাহাদের দেশের দূরবর্তী সীমান্ত এলাকাগুলিতে অতর্কিত আক্রমণ করিয়া আপনার নিকট ফিরিয়া আসিবে। এরূপ কয়েকবার করার দ্বারা তাহারা রুমীদের যথেষ্ট ক্ষতি করিতে পারিবে এবং তাহাদের সীমান্তবর্তী এলাকাগুলিও দখল করিয়া লইবে। এইভাবে রুমীরা তাহাদের দুশমন অর্থাৎ মুসলমানদের মোকাবেলায় ক্রাত্ত হইয়া বসিয়া পড়িবে। তারপর ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।