Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৭৫ হযরত আবদুল্লাহ ইবনে আবি আওফা খুযাঈ (রোঃ) বলেন, হযরত আবু বকর রোঃ) যখন রুমীদের বিরুদ্ধে যুদ্ধের এরাদা করিলেন তখন তিনি হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবদুর রহমান ইবনে আওফ, হযরত সা'দ ইবনে আবি ওক্কাস, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ (রাঃ) ও বদরে শরীক হইয়াছেন বা হন নাই এরূপ বড় বড় মুহাজির ও আনসারী সাহাবা (রাঃ)দেরকে ডাকিলেন। এই সকল সাহাবা রোঃ) তাহার খেদমতে হাজির হইলেন। আমিও তাহাদের সহিত ছিলাম। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আল্লাহ তায়ালার নেয়ামত গণনা করিয়া শেষ করা যায় না। আমাদের সমস্ত আমল তীহার নেয়ামতের মোকাবেলা করিতে পারে না। অতএব সমস্ত প্রশংসা তাহারই জন্য। . আল্লাহ তায়ালা তোমাদের কলেমাকে এক করিয়া দিয়াছেন, তোমাদের মধ্যে একতা সৃষ্টি করিয়াছেন, তোমাদেরকে ইসলামের প্রতি হেদায়াত দান করিয়াছেন এবং শয়তানকে তোমাদের নিকট হইতে দূর করিয়া দিয়াছেন, এখন শয়তান আর এই আশা করে না যে, তোমরা আল্লাহ তাম্মালার সহিত কাহাকেও শরীক করিবে অথবা আল্লাহ ব্যতীত আর কাহাকেও তোমরা মাবুদ বানাইবে। অতএব আজ সমস্ত আরব এক মা-বাপের সন্তানের ন্যায় হইয়া গিয়াছে। আমার এরাদা হইতেছে যে, দেই। যাহাতে আল্লাহ তায়ালা মুসলমানদের সাহায্য করেন এবং আপন কলেমাকে উন্নত করেন। আর ইহাতে মুসলমানগণ (শাহাদাত ও আজর ও সওয়াবের) অনেক বড় অংশ লাভ করিবে। কারণ তাহাদের মধ্য হইতে যে মারা যাইবে সে শহীদ হইয়া মৃত্যুবরণ করিবে। আর যাহা কিছু আল্লাহ তায়ালার নিকট রহিয়াছে নেক লোকদের জন্য তাহা বহুগুণে উত্তম। আর যে জীবিত থাকিবে সে দ্বীনের খাতিরে প্রতিরোধ করিতে থাকিবে এবং ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।