Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) করিয়াছেন! হারাতে বহি 2850421৫৩5৪ অর্থঃ সির দে রা দিভি কারে তোমাদের নিকট অগ্ীতিকর।, সম্পূর্ণ আয়াত লিখিয়াছেন। অতএব তোমরা সেই মেহনত ও আমল অবলম্বন কর যাহা দ্বারা আল্লাহ তায়ালা তোমাদের জন্য আপন ওয়াদাকে পূর্ণ করেন। আল্লাহ তায়ালা তোমাদের উপর যে জেহাদ ফরয করিয়াছেন সেই ব্যাপারে তোমরা তাহার আনুগত্য কর। যদিও উহার, জন্য তোমাদেরকে অনেক কষ্ট সহ্য করিতে হয়, অনেক বড় মুসীবত উঠাইতে হয়, দূর দূরান্তের সফর করিতে হয় এবং জানমালের ক্ষতি বরদাশত করিতে হয়। কারণ আল্লাহ তায়ালার পক্ষ হইতে বিরাট সওয়াবের তুলনায় এই সমস্ত কিছু অতি নগন্য । আল্লাহ তায়ালা তোমাদের উপর রহম করুন৷ তোমরা হালকা হও, ভারী হও সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় বাহির হও এবং আপন মাল ও জান লইয়া জেহাদ কর__এই বিষয়ের উপর সম্পূর্ণ আয়াত লিখিয়াছেন। শুন, আমি খালেদ ইবনে ওলীদকে ইরাক যাওয়ার হুকুম দিয়াছি এবং তাহাকে বলিয়াছি যে, যতক্ষণ আমি না বলি ততক্ষণ যেন ইরাক হইতে আর কোথাও না যায়। তোমরাও সকলে তাহার সহিত ইরাক চলিয়া যাও এবং ইহাতে কোন রকম অলসতা করিও না। কারণ যে ব্যক্তি এই রাস্তায় নেক নিয়তে পূর্ণ আগ্রহের সহিত চলিবে আল্লাহ তায়ালা তাহাকে বড় পুরস্কার দান করিবেন। তোমরা যখন ইরাক পৌছিবে তখন আমার হুকুম আসা পর্যন্ত সকলেই সেখানে অবস্থান করিবে। আল্লাহ তায়ালা আমাদের ও তোমাদের দুনিয়া আখেরাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট হইয়া যান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোইহাকী) ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।