হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৭৩ হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ) ও তাহার সঙ্গী সাহাবাদের প্রতি চিঠি ইবনে ইসহাক ইবনে ইয়াসার (রহঃ) হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ)এর ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলেন, যখন তিনি ইয়ামামার যুদ্ধ হইতে অবসর হইয়া সেখানেই অবস্থান করিতেছিলেন তখন হযরত আবু বকর (রাঃ) তাহাকে এই চিঠি লিখিলেন__ “এই চিঠি আল্লাহ্র বান্দা ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলীফা আবু বকরের পক্ষ হইতে খালেদ ইবনে ওলীদ ও তাহার সঙ্গে অবস্থানরত মুহাজিরীন ও আনসার ও 'তাবেঈন সকলের প্রতি।_ সালামুন আলাইকুম-_ আমি তোমাদের নিকট আল্লাহ তায়ালার প্রশংসা করিতেছি, যিনি ব্যতীত কোন মাম্বুদ নাই। আম্মা বাদ, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি আপন ওয়াদাকে পুরণ করিয়াছেন এবং আপন বান্দাকে সাহায্য করিয়াছেন, আর আপন দোস্তকে ইজ্জত দান করিয়াছেন এবং আপন দুশমনকে বে-ইজ্জত করিয়াছেন এবং একাই সমস্ত শক্র সৈন্যের উপর বিজয়ী হইয়াছেন, যে আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই, তিনিই (কোরআন শরীফে) বলিয়াছেন__ 8৫) পাঠ এ বিনা তালা অর্থ £ “তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিবে এবং সৎকার্ষসমূহ করিবে আল্লাহ তায়ালা তাহাদের সহিত ওয়াদা করিয়াছেন যে, তাহাদিগকে পৃথিবীতে রাজত্ব দান করিবেন, যেমন তাহাদের পূর্ববতীদিগকে রাজত্ব দিয়াছিলেন। তিনি তাহাদের জন্য যে দ্বীনকে পছন্দ অতঃপর সম্পূর্ণ আয়াত লিখিয়াছেন। ইহা আল্লাহ তায়ালার এমন ওয়াদা যাহার খেলাফ হইতে পারে না এবং এমন কথা যাহাতে কোন সন্দেহ নাই। আর আল্লাহ তায়ালা মুসলমানদের উপর জেহাদ ফরয ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।