Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৭২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) হযরত আবু বকর (রাঃ)এর আল্লাহ তায়ালার রাস্তায় লশকর প্রেরণের এহতেমাম ও জেহাদের প্রতি উৎসাহ প্রদান ও রুমীদের বিরুদ্ধে জেহাদের ব্যাপারে সাহাবাদের সহিত পরামর্শ জেহাদের প্রতি উৎসাহ প্রদান হযরত কাসেম ইবনে মুহাম্মাদ রেহঃ) হইতে বর্ণিত এক দীর্ঘ হাদীসে আছে যে, হযরত আবু বকর বো£ঃ) লোকদের মধ্যে বয়ানের উদ্দেশ্যে দীঁড়াইলেন। আল্লাহ তায়ালার হামদ বর্ণনা করিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ করিলেন। অতঃপর বলিলেন, প্রত্যেক কাজের কিছু নিয়ম কানুন রহিয়াছে। যে উহা পালন করে তাহার জন্য উহা যথেষ্ট হয়। আর যে আল্লাহ আযযা ও জাল্লার জন্য আমল করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য যথেষ্ট হইবেন। তোমরা পরিপূর্ণ চেষ্টা মেহনত কর ও মধ্যম পন্থা অবলম্বন কর। কারণ মধ্যম পন্থা অবলম্বন মানুষকে দ্রুত তাহার উদ্দিষ্টে পৌছাইয়া দেয়। মনোযোগ দিয়া শুন, যাহার ঈমান নাই তাহার দ্বীন নাই, আর যাহার সওয়াব হাসিলের নিয়ত নাই, তাহার জন্য (আল্লাহর পক্ষ হইতে) কোন সওয়াব নাই, আর যাহার নিয়ত (শুদ্ধ) নাই তাহার আমলের কোন দাম নাই। মনোযোগ দিয়া শুন, আল্লাহ তায়ালার কিতাবে আল্লাহর রাস্তায় জেহাদের এই পরিমাণ সওয়াব বলা হইয়াছে যে, সেই সওয়াবের জন্য প্রত্যেক মুসলমানের অন্তরে জেহাদের জন্য ওয়াকফ হইয়া যাওয়ার আকাঙ্খা হওয়া চাই। জেহাদ সেই ব্যবসা যাহার কথা আল্লাহ তায়ালা কোরআন শরীফে বলিয়াছেন এবং যাহার দ্বারা আল্লাহ তায়ালা (মুসলমানদিগকে) অপমান লাঞ্ছনা হইতে মুক্তি দিয়াছেন এবং যাহার সহিত আল্লাহ তায়ালা দুনিয়া আখেরাতের সম্মান জুড়িয়া দিয়াছেন। মুখতাসার) ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।