হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৭৬ খেদমতে আসিলাম। হিতকামনায় আমার মনে কোন ত্রুটি ছিল না। আমি বলিলাম, হে আল্লাহর রাসূলের খলীফা! আপনি লোকদেরকে আপন করুন। পরবর্তী অংশ পূর্বোল্লেখিত হাদীসের ন্যায় বর্ণিত হইয়াছে। (মুনতাখাব কান্যুল উম্মাল) হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল এবং হযরত আবু বকর (রাঃ) তীহার খলীফা হইলেন এবং আরবের লোকদের মধ্য হইতে যাহারা কাফের হইবার কাফের হইয়া গেল তখন হযরত ওমর (রাঃ) বলিলেন, হে আবু বকর! আপনি লোকদের সহিত কিভাবে যুদ্ধ করিবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমাকে ততক্ষণ পর্যন্ত লোকদের সহিত যুদ্ধ করার হুকুম করা হইয়াছে যতক্ষণ না তাহারা লা-ইলাহা ইল্লাল্লাহ বলিবে। অতএব যে কেহ লা-ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া লইবে সে আমার নিকট হইতে নিজের জান ও মাল নিরাপদ করিয়া লইবে। অবশ্য তাহার জানমাল হইতে ইসলামের ওয়াজিব হকসমূহ উসুল করা হইবে এবং তাহার (অন্তর দ্বারা খাঁটিভাবে মুসলমান হওয়া না হওয়ার) হিসাব আল্লাহ তায়ালার দায়িত্বে থাকিবে। হযরত আবু বকর রোঃ) বলিলেন, না, যে ব্যক্তি নামায ও যাকাতের মধ্যে পার্থক্য করিবে আমি তাহার সহিত অবশ্যই যুদ্ধ করিব, কেননা যাকাত মালের হক যেমন নামায জানের হক)। আল্লাহর কসম, যদি তাহারা আমাকে সেই রশি দিতে অস্বীকার করে, যাহা তাহারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তবে আমি সেই রশির জন্যও তাহাদের সহিত যুদ্ধ করিব। হযরত ওমর (রাঃ) বলেন, তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দ্্ট বিশ্বাস হইয়া গেল যে, আল্লাহ তায়ালা (যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে) যুদ্ধ করার ব্যাপারে হযরত আবু বকর (রাঃ)এর অন্তরকে খুলিয়া (অর্থাৎ পরিশ্কার করিয়া) দিয়াছেন। অতএব আমি বুঝিতে পারিলাম যে, ইহাই হক। কোন্য) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।