Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৭০ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) মন জোগাইব !, আফসোস ! আফসোস! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছেন এব ওহী বন্ধ হইয়া গিয়াছে। আল্লাহর কসম, যতক্ষণ আমার হাতে তরবারী ধারণের শক্তি আছে ততক্ষণ আমি অবশ্যই তাহাদের সহিত একটি রশি দিতে অস্বীকার করার উপরও জেহাদ করিব। হযরত ওমর (রাঃ) বলেন, আমি তাহাকে আমার অপেক্ষা অধিক কার্যক্ষমতা সম্পন্ন ও আপন সংকল্পে অধিক দৃঢ় পাইয়াছি। তিনি লোকদেরকে কাজের এমন উত্তম পন্থা ও আদব কায়দা শিক্ষা দিয়াছেন যে, যখন আমি খলীফা হইলাম তখন আমার জন্য লোকদের অনেক কঠিন কাজ সহজ হইয়া গিয়াছে। কোন্য) হযরত যাববা ইবনে মাহসান আনাধী (রহঃ) বলেন, আমি হযরত ওমর (রাঃ)এর নিকট আরজ করিলাম, আপনি হযরত আবু বকর (রাঃ) হইতে উত্তম। ইহা শুনিয়া হযরত ওমর (রাঃ) কাঁদিয়া উঠিলেন এব বলিলেন, আল্লাহর কসম, হযরত আবু বকর রোঃ)এর এক রাত ও একদিন ওমর ও ওমরের খান্দান (এর সারাজীবনের আমল) হইতে উত্তম। তৃমি কি চাও যে, আমি তোমাকে তাহার সেই রাত্র ও দিন বলিয়া দেইঃ আমি বলিলাম, হে আমীরুল মুমিনীন, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, তাহার সেই রাত্র হইল, যেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসী হইতে পলায়ন করতঃ বাহির হইয়া আসিয়াছিলেন আর হযরত আবু বকর (রাঃ) তাঁহার সঙ্গী হইয়াছিলেন। অতঃপর হিজরতের সেই হাদীস উল্লেখ করিয়াছেন যাহা হিজরতের অধ্যায়ে ৫৬৩ পৃষ্ঠায়) বর্ণিত হইয়াছে। তারপর বলিলেন, আর তাহার সেই দিন হইল, যেইদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করিলেন, আর আরবের লোকেরা মোরতাদ হইয়া গেল। তাহাদের মধ্য হইতে কেহ কেহ বলিতে লাগিল যে, আমরা নামায পড়িব কিন্ত যাকাত দিব না। আর কেহ কেহ বলিতে লাগিল যে, আমরা না নামায পড়িব, না যাকাত দিব। আমি হযরত আবু বকর (রাঃ)এর ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।