হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৬৯ মধ্যে ছিলাম যে, যাকাত অস্বীকারকারীদের সহিত যুদ্ধ না করা হউক) তখন আমরা আরজ করিলাম যে, হে আল্লাহর রাসূলের খলীফা! আপনি লোকদেরকে এই ব্যাপারে ছাড়িয়া দিন যে, তাহারা নামায পড়িবে রিস্ত যাকাত দিবে না, কেননা যখন তাহাদের অন্তরে ঈমান ঢুকিয়া পড়িবে তখন তাহারা যাকাতও স্বীকার করিয়া লইবে। হযরত আবু বকর রোঃ) বলিলেন, সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, যে জিনিসের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করিয়াছেন উহা আমি ছাড়িয়া দিব, ইহা অপেক্ষা আমার নিকট আসমান হইতে (জমিনের উপর) পড়িয়া যাওয়া অধিক প্রিয়। অতএব আমি তো এই ব্যাপারে অবশ্যই যুদ্ধ করিব! সুতরাং হযরত আবু বকর রোঃ) (যাকাত অস্বীকার করার উপর) আরবদের সহিত যুদ্ধ করিলেন। অবশেষে তাহারা পূর্ণ ইসলামের দিকে ফিরিয়া আসিল। হযরত ওমর (রাঃ) বলেন, সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, হযরত আবু বকর (বোঃ)এর এই একদিন ওমরের খান্দান (এর সারাজীবনের আমল) হইতে উত্তম। (োন্য) হযরত ওমর (োঃ) বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল তখন আরবের লোকেরা মোরতাদ হইয়া গেল এবঞ্তাহারা বলিতে লাগিল যে, আমরা নামায পড়িব, কিন্তু যাকাত দিব না। আমি হযরত আবু বকর (রাঃ)এর খেদমতে আসিয়া আরজ করিলাম, হে আল্লাহ্র রাসুলের খলীফা ! আপনি লোকদের মন জোগাইয়া চলুন ও তাহাদের সহিত নরম ব্যবহার করুন; কারণ ইহারা জংলী জানোয়ার সমতুল্য। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, তোমার নিকট সাহায্যের নিকট আসিয়াছ। তুমি জাহিলিয়াতে তো বেশ শক্তিশালী ছিলে, আর ইসলামে আসিয়া দুর্বল হইয়া গিয়াছ। আমার কিসের ভয় যে, আমি মনগড়া কবিতা ও মিথ্যা যাদু দ্বারা এই (যাকাত অস্বীকারকারী) লোকদের ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।