Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রোঃ) মোকাবেলায় আসে তবুও আমি তাহাদের সহিত ততক্ষণ পর্যন্ত জেহাদ করিব যতক্ষণ না আমার রূহ আল্লাহর সহিত যাইয়া মিলিত হয়। আল্লাহ তায়ালা এরূপ করেন নাই যে, প্রথম নামায ও যাকাতকে পৃথক করিয়াছেন, অতঃপর উভয়কে একত্রিত করিয়া দিয়াছেন। (অতএব আমি কিভাবে এরূপ করিতে পারি যে, আরবের লোকেরা শুধু নামায পড়িবে, যাকাত দিবে না, আর আমি তাহাদিগকে কিছুই বলিব না?) ইহা শুনিয়া হযরত ওমর রোঃ) বলিলেন, আল্লাহু আকবার ! তিনি আরো বলিলেন যে, আল্লাহর কসম, আল্লাহ তায়ালা যখন হযরত আবু বকর (রাঃ)এর অন্তরে যোকাত অস্বীকারকারী) এই সকল লোকদের সহিত যুদ্ধ করার দৃঢ় সংকল্প সৃষ্টি করিয়া দিলেন তখন আমারও দৃঢ় বিশ্বাস হইল যে, ইহাই হক। কোনযুল উম্মাল) ক হযরত সালেহ ইবনে কাইসান রেহঃ) বলেন, যখন চারিদিকে লোকজন মোরতাদ হইতে লাগিল তখন হযরত আবু বকর রোঃ) দাঁড়াইয়া আল্লাহ তায়ালার হামদ ও সানার পর বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি হেদায়াত দান করিয়াছেন এবং তাহা যথেষ্ট হইয়াছে, (অন্য কাহারো নিকট হইতে হেদায়াত লওয়ার প্রয়োজন রহে নাই।) আর যিনি এত দান করিয়াছেন যে, ধনী বানাইয়া দিয়াছেন। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় প্রেরণ করিয়াছেন যখন (আল্লাহ ওয়ালা) এলেম নিরাশ্রয় ছিল এবং ইসলাম অপরিচিত ও উপেক্ষিত ছিল, উহার রশি দুর্বল হইয়া গিয়াছিল এবং ইসলামের যুগ পুরাতন হইয়া গিয়াছিল। (অর্থাৎ উহার নাম লওয়ার মত কেহ ছিল না।) আর ইসলামের অনুসারীগণ পথভ্রষ্ট হইয়া গিয়াছিল। আল্লাহ তায়ালা আহলে কিতাব ইহুদী ও খৃষ্টান)দের প্রতি অসন্তুষ্ট হইয়া গিয়াছিলেন। তাহাদিগকে যে সকল কল্যাণ দান রুরিয়াছিলেন উহা তাহাদের কোন যোগ্যতার কারণে দিয়াছিলেন না। আর তাহাদের মধ্যে যেহেতু খারাবীই খারাবী ছিল সেহেতু আল্লাহ তায়ালা তাহাদের খারাপ অবস্থাকে পরিবর্তন করেন নাই! তাহারা আল্লাহ ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।