৬৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) অঙ্গীকার করিল এবং বলাবলি করিতে লাগিল যে, সেই ব্যক্তি মরিয়া গিয়াছে যাহার কারণে আরবরা সাহায্য প্রাপ্ত হইত। এবূপ পরিস্থিতিতে হযরত আবু বকর রোঃ) মুহাজির ও আনসারদিগকে একত্র করিয়া বলিলেন, আরবরা যাকাতের বকরী ও উট দেওয়া বন্ধ করিয়া দিয়াছে এবং আপন দ্বীন হইতে মুখ ফিরাইয়া লইয়াছে। আর এই সমস্ত অনারবরা তোমাদের সহিত যুদ্ধ করার জন্য নেহাওয়ান্দে সমবেত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে এবং তাহারা মনে করিতেছে যে, যে মহান ব্যক্তির কারণে তোমাদের সাহায্য করা হইতেছিল তিনি দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছেন। অতএব তোমরা আমাকে পরামর্শ দাও (যে আমাদের কি করা উচিত)। কারণ আমিও তোমাদের একজন এবং এই পরীক্ষার সবচেয়ে বেশী দায়িত্বভার আমার উপর ন্যস্ত রহিয়াছে। সাহাবা রোঃ) দীর্ঘক্ষণ পর্যন্ত মাথা ঝুকাইয়া চিন্তা করিতে থাকিলেন। অতঃপর হযরত ওমর ইবনে খাত্তাব রোঃ) বলিলেন, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূলের খলীফা ! আমার রায় এই যে, আপনি আরবদের পক্ষ ছাড়িয়া দিন! কেননা তাহারা এইমাত্র জাহিলিয়াত ছাড়িয়া আসিয়াছে! ইসলাম এখনো তাহাদেরকে পূর্ণরূপে তৈয়ার করিতে পারে নাই। (অর্থাৎ তাহাদের দ্বীনী তরবিয়ত এখন পর্যন্ত সম্পন্ন হইয়া উঠে নাই।) তারপর হয়ত আল্লাহ তায়ালা তাহাদিগকে কল্যাণের দিকে ফিরাইয়া আনিবেন অথবা আল্লাহ তায়ালা ইসলামকে শক্তিশালী করিয়া দিবেন। তখন তাহাদের সহিত যুদ্ধ করার শক্তিও আমাদের মধ্যে পয়দা হইয়া যাইবে। বর্তমানে এই অবশিষ্ট মুহাজির ও আনসারদের মধ্যে সমগ্র আরব ও অনারবের সহিত যুদ্ধ করার শক্তি নাই। অতঃপর হযরত আবু বকর (রাঃ) হযরত ওসমান রোঃ)এর প্রতি দৃষ্টিপাত করিলেন। তিনিও একই কথা বলিলেন। হযরত আলী (রাঃ)ও একই কথা বলিলেন। সমস্ত মুহাজিরগণও এই রায়ই দিলেন। য অতঃপর হযরত আবু বকর (োঃ) আনসারদের প্রতি দৃষ্টিপাত ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।