Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৬৩ আমার নিকট ডাকিয়া আন। হযরত ওমর রোঃ) আসিলে তিনি তাহাকে বলিলেন, হে ওমর! আমি তোমাকে যাহা বলি তাহা মনোযোগ দিয়া শুন, অতঃপর উহার উপর আমল কর। আমার ধারণা হয় আজ আমি ইন্তেকাল করিব। সেদিন সোমবার দিন ছিল। যদি আমি এখন মারা যাই যাওয়ার জন্য উৎসাহিত করিয়া প্রস্তুত করিবে। আর যদি আমি রাত হওয়া পর্যন্ত জীবিত থাকি এবং রাত্রে আমার ইন্তেকাল হইয়া যায় তবে সকাল হইবার পূর্বেই লোকদিগকে হযরত মুসান্নার সহিত সিরিয়া যাওয়ার জন্য উৎসাহিত করিয়া প্রস্তুত করিবে এবং কোন মুসীবত-_চাই উহা যত বড়ই হউক না কেন, তোমাকে যেন তোমার দ্বীনী কাজে ও তোমার রবের আদেশ পালনে বাধা দিতে না পারে। তুমি আমাকে দেখিয়াছ যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কি করিয়াছি। অথচ মানব জাতির উপর এরূপ মুসীবত পূর্বে কখনও আসে নাই। আল্লাহর কসম, যদি আমি আল্লাহ ও তীহার রাসূলের আদেশ হইতে একটুও পিছু হটিতাম তবে আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের সাহায্য করা ছাড়িয়া দিতেন এবং আমাদিগকে শাস্তি দিতেন ও মদীনা আগুন দ্বারা ভস্ম হইয়া যাইত। হেবনে জারীর তাবারী) হযরত আবু বকর রোঃ) কর্তৃক মোরতাদ ও যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধের এহতেমাম মুহাজির ও আনসাদের সহিত যুদ্ধের পরামর্শ ও খোতবা প্রদান হযরত ইবনে ওমর রোঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নেফাক (অর্থাৎ মোনাফেকী) মাথা উত্তোলন করিয়া দেখিতে লাগিল, আরবগণ মোরতাদ হইয়া গেল এবং অনারবরা হুমকি দিতে আরম্ত করিল এবং নেহাওয়ান্দে সমবেত হওয়ার ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।