Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৬২ হায়াতৃস্‌ সাহাবাহ্‌ (রোঃ) বলিলেন, সেই পাক যাতের কসম, যিনি ব্যতীত কোন মা'বুদ নাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা বিবিদের পা কুকুরে টানিয়া বেড়ায় তবুও আমি সেই বাহিনীকে ফেরৎ আনিব না যাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা করিয়াছেন এবং আমি সেই ঝাণ্ডা খুলিতে পারিব না যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধিয়াছেন। সুতরাং হযরত আবু বকর (রাঃ) হযরত উসামা রোঃ)এর বাহিনীকে (ফেরৎ না আনিয়া) রওয়ানা করিয়া দিলেন। ফলে এই বাহিনী যে কোন এমন গোত্রের নিকট দিয়া অতিক্রম করিল যাহারা মোরতাদ হওয়ার ইচ্ছা করিয়াছিল তাহারা বলাবলি করিতে লাগিল যে, মুসলমানদের নিকট যদি বিরাট শক্তি না থাকিত তবে তাহাদের নিকট হইতে এত বড় বাহিনী বাহির হইত না। আমরা এখন মুসলমানদেরকে কিছু বলিব না। তাহাদেরকে রুমীদের সহিত যুদ্ধ করিতে দাও। তারপর দেখিব। সুতরাং এই বাহিনী রুমীদের সহিত যুদ্ধ করিল এবং তাহাদিগকে পরাজিত করিয়া, কতল করিয়া সহীসালামতে ফিরিয়া আসিল। এইভাবে পথিমধ্যের সমস্ত আরব গোত্রগুলি ইসলামের উপর মজবুত হইয়া গেল। (বিদায়াহ) ইন্তেকালের সময় হযরত আবু বকর রোঃ) কর্তৃক হযরত ওমর রো? )এর প্রতি নির্দেশ সাইফ (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত খালেদ (রাঃ) সিরিয়া অভিমুখে রওয়ানা হওয়ার পর হযরত আবু বকর (রোঃ) অসুস্থ হইয়া পড়িলেন এবং এই অসুস্থতার মধ্যেই কয়েক মাস পর তাহার ইন্তেকাল হইয়া গেল। হযরত আবু বকর (রাঃ) হযরত ওমর (রাঃ)এর জন্য পূর্বেই খেলাফতের ফয়সালা করিয়া রাখিয়াছিলেন। যখন তাহার ইন্তেকালের সময় নিকটবর্তী হইল তখন সিরিয়া হইতে হযরত মুসাননা (রাঃ) আসিলেন। তিনি হযরত আবু বকর (রাঃ)কে (সেখানকার) সমস্ত অবস্থা সম্পর্কে অবহিত করিলেন। হযরত আবু বকর (োঃ) বলিলেন, ওমরকে ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।