Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ 601
📝 Text 📖 PDF

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ৬১ পিতার উপর তখন এমন মুসীবত আসিয়া পড়িয়াছিল যে, যদি উহা মজবুত পাহাড়সমূহের উপর পড়িত তবে পাহাড়কেও চূর্ণবিচূর্ণ করিয়া দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অবস্থা তখন এমন হইয়া গিয়াছিল যেমন অন্ধকার রাত্রে হিংস্র জন্তু ভরা এলাকায় বৃষ্টিভেজা ভীত সন্ত্রস্ত বকরীর হইয়া থাকে। আল্লাহর কসম, সেই সময় সাহাবাদের মধ্যে যে কোন বিষয়ে মতবিরোধ দেখা দিত আমার পিতা উহার অনিষ্টকে দূর করিতেন এবং উহার লাগাম ধরিয়া উপযুক্ত ফয়সালা করিয়া দিতেন! (যদ্দরুন বিরোধ শেষ হইয়া যাইত) হযরত আবু হোরায়রা রোঃ) বলেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোন মাবুদ নাই, যদি রোসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর) হযরত আবু বকর (রাঃ) খলীফা নিযুক্ত না হইতেন তবে দুনিয়াতে) আল্লাহ তায়ালার এবাদত হইত না। হযরত আবু হোরায়রা রোঃ) দ্বিতীয় বার এই কথা বলিলেন। তারপর তৃতীয়বার বলিলেন। লোকেরা তাহাকে বলিল, হে আবু হোরায়রা, আপনি এমন কথা হইতে বিরত হউন । তিনি বলিলেন, আমি এই কথা এইজন্য বলিতেছি যে,) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতশতজনের এক বাহিনী দিয়া হযরত উসামা ইবনে যায়েদ রো£ঃ)কে সিরিয়ায় প্রেরণ করিয়াছিলেন। (প্রসিদ্ধ রেওয়ায়াত অনুসারে এই বাহিনীর লোকসংখ্যা তিন হাজার ছিল। তন্মধ্যে কোরাইশদের সংখ্যা সম্ভবতঃ সাতশত ছিল বলিয়া এই রেওয়ায়াতে সাতশত উল্লেখ করিয়াছেন ।) হযরত উসামা (রাঃ) যখন “ফি-খুশুব' নামক স্থান পর্যন্ত পৌছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল এবং মদীনার আশে পাশের আরবগণ মোরতাদ হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হযরত আবু বকর (রাঃ)এর নিকট সমবেত হইয়া বলিলেন, হে আবু বকর! এই বাহিনীকে ফেরৎ লইয়া আসুন। আপনি এই বাহিনীকে রোম পাঠাইতেছেন অথচ মদীনার আশেপাশের আরবগণ মোরতাদ হইয়া গিয়াছে? হযরত আবু বকর রোঃ) ড/$/.811100119.0010

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.