Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৬০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ওরওয়া রোঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ)এর বাইআত সম্পন্ন হওয়ার পর যখন আনসারগণ খেলাফতের বিষয়ে সকলেই একমত হইয়া গেলেন তখন হযরত আবু বকর রোঃ) বলিলেন, হযরত উসামা (রাঃ)এর বাহিনীর (রওয়ানা হওয়ার) কাজ সম্পন্ন হওয়া উচিত। আরবের পরিস্থিতি এই ছিল যে, লোকেরা মোরতাদ হইয়া গেল। কোন কোন গোত্র তো সম্পূর্ণই, আর কোন কোন গোত্রের কিছু কিছু লোক মোরতাদ হইয়া গেল এবং মোনাফেকী প্রকাশ হইয়া পড়িল, আর ইহুদীবাদ ও খৃষ্টবাদ মাথা উত্তোলন করিয়া দেখিতে লাগিল। আর যেহেতু মুসলমানদের নবীর ইন্তেকাল হইয়া গিয়াছিল, তদুপরি তাহাদের সংখ্যা ছিল কম আর তাহাদের শত্রু সংখ্যা ছিল অধিক সেহেতু মুসলমানদের অবস্থা শীতের রাত্রে বৃষ্টিভেজা বকরীর পালের মত ছিল। এমতাবস্থায় লোকেরা হযরত আবু বকর রো£ঃ)কে বলিল, এই যৎসামান্য মুসলমান। আর আপনি দেখিতেছেন যে, আরবগণ আপনার অবাধ্য হইয়া গিয়াছে। অতএব আপনার জন্য সমুচিত নয় যে, এরূপ অবস্থায় মুসলমানদের এই জামাত (অর্থাৎ হযরত উসামা (রাঃ)এর বাহিনী)কে আপনার নিকট হইতে পৃথক করিয়া পাঠাইয়া দেন। ইহার জবাবে হযরত আবু বকর (রাঃ) বলিলেন, সেই পবিত্র যাতের কসম যাহার হাতে আবু বকরের প্রাণ রহিয়াছে, যদি আমার দৃঢ় বিশ্বাস হইয়া যায় যে, আমাকে হিৎস্র জন্ত উঠাইয়া লইয়া যাইবে তবুও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী উসামার বাহিনীকে অবশ্যই রওয়ানা করিব। যদি জনবসতিতে আমি ব্যতীত আর কেহ অবশিষ্ট না থাকে তবুও আমি এই বাহিনীকে অবশ্যই রওয়ানা করিয়া ছাড়িব। হযরত আসেম ও হযরত আমরাহ (রহঃ) বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সমস্ত আরব মোরতাদ হইয়া গেল এবং নেফাক (মোনাফেকী) মাথা উঠাইয়া দেখিতে লাগিল। আল্লাহর কসম, আমার ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।