Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৫৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার নিকট হইতে যাকাতের জানোয়ারের সহিত রশি লইতেন সে সেই রশি দিতে অস্বীকার করিলেও তাহার সহিত জেহাদ করা হউক। সমস্ত মুসলমান হযরত আবু বকর (রাঃ)এর রায়কে মানিয়া লইলেন এবং সকলেই বুঝিতে পারিলেন যে, হযরত আবু বকর (রাঃ)এর রায় তাহাদের রায় অপেক্ষা উত্তম। অতএব হযরত আবু বকর রোঃ) হযরত উসামা ইবনে যায়েদ রোঃ)কে সেখানে পাঠাইয়া দিলেন যেখানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হুকুম দিয়াছিলেন। এই জেহাদের ব্যাপারে হযরত আবু বকর রোঃ) সঠিক ফয়সালা করিয়াছিলেন। আল্লাহ তায়ালা হযরত উসামা রোঃ) ও তাহার বাহিনীকে প্রচুর গনীমতের মাল দান করিলেন এবৎ তাহাদিগকে নিরাপদে ফিরাইয়া আনিলেন। হযরত উসামা (রাঃ) রওয়ানা হওয়ার পর হযরত আবু বকর (রাঃ) মুহাজিরীন ও আনসারদের এক জামাত লইয়া মুরতাদদের মুকাবিলার জন্য) বাহির হইলেন। গ্রাম্য আরবরা তাহাদের সন্তানসন্ততি লইয়া পালাইয়া গেল। মুসলমানগণ যখন জানিতে পারিলেন যে, সমস্ত গ্রাম্য আরব তাহাদের সন্তানসন্ততি লইয়া পালাইয়া গিয়াছে তখন তাহারা হযরত আবু বকর রোঃ)এর সহিত কথা বলিলেন। তাহারা বলিলেন, এখন্* আপনি মদীনায় মহিলা ও শিশুদের নিকট ফিরিয়া ফান এবং আপনার সঙ্গীদের মধ্য হইতে কাহাকেও জামাতের. আমীর নিযুক্ত করিয়া আপনার দায়িত্ব তাহাকে অর্পণ করিয়া দিন। মুসলমানগণ হযরত আবু বকর রোঃ)কে এই ব্যাপারে বুঝাইতে থাকিলেন। অবশেষে হযরত আবু বকর (রাঃ) মদীনায় ফিরিয়া যাইতে সম্মত হইলেন এবং হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ)কে আমীর বানাইয়া দিলেন। তিনি হযরত খালেদ রোঃ)কে বলিলেন, আরবের লোকেরা যখন মুসলমান হইয়া যাইবে এবং যাকাত দিতে আরম্ভ করিবে তখন তোমাদের মধ্য হইতে যে কেহ ফিরিয়া আসিতে চাহিবে সে ফিরিয়া আসিবে। অতঃপর হযরত আবু বকর রোঃ) মদীনায় ফিরিয়া আসিলেন। কোন্য) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।