Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

্ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) যেখানে যাওয়ার তোমাকে হুকুম দেওয়া হইয়াছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ফিলিস্তীনের যে এলাকায় যাইয়া যুদ্ধ করিতে হুকুম করিয়াছিলেন তৃমি সেখানে যাইয়া মুতাবাসীদের সহিত যুদ্ধ কর। তুমি এখানে যাহাদিগকে ছাড়িয়া যাইতেছ তাহাদের জন্য আল্লাহ যথেষ্ট। অবশ্য তুমি যদি ভাল মনে কর তবে ওমরকে এখানে থাকিয়া যাওয়ার অনুমতি দাও। আমি তাহার সহিত পরামর্শ করিব এবং তাহার সাহায্য গ্রহণ করিব কেননা তাহার রায় অতি উত্তম এবং সে ইসলামের অত্যন্ত হিতাকাংখী। অতএব হযরত উসামা (রাঃ) অনুমতি দিলেন। অধিকাংশ আরব ও পূর্বাঞ্চলীয় লোকেরা ইসলাম হইতে ফিরিয়া গিয়াছিল। এমনিভাবে গাতফান, বনু আসাদ গোত্রদ্বয় ও আশজা গোত্রের অধিকাংশ লোক ইসলাম হইতে ফিরিয়া গিয়াছিল। অবশ্য বনু তাই গোত্র ইসলামকে ধরিয়া রাখিয়াছিল। অধিকাংশ সাহাবা রোঃ) হযরত আবু বকর (রাঃ)কে বলিলেন, হযরত উসামা রোঃ) ও তাহার বাহিনীকে নিষেধ করিয়া দিন এবং তাহাদিগকে গাতফান ও অবশিষ্ট আরব যাহারা ইসলাম হইতে মোরতাদ হইয়া গিয়াছে তাহাদের বিরুদ্ধে প্রেরণ করুন। কিন্ত হযরত আবু বকর (রাঃ) হযরত উসামা (রাঃ) ও তাহার বাহিনীকে রুখিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, তোমাদের জানা আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইতে এই নিয়ম চলিয়া আসিতেছে যে, যে সমস্ত বিষয়ে তোমাদের নবীর পক্ষ হইতে কোন সুন্নাত জানা না থাকে বা কোরআনে কোন পরিষ্কার হুকুম তোমাদের উপর নাযিল না হইয়া থাকে কেবল সেই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করিয়া থাকি। তোমরা তোমাদের পরামর্শ দিয়াছ, এখন আমি তোমাদিগকে পরামর্শ দিতেছি, উভয়ের মধ্যে যাহা তোমাদের নিকট উত্তম মনে হয় উহাকে অবলম্বন কর। কারণ আল্লাহ তায়ালা কখনও তোমাদিগকে কোন গোমরাহীর উপর এক্যমত করিবেন না। সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, আমার মতে সর্বাপেক্ষা উত্তম পন্থা এই যে, ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।