Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৫৭ করি। কারণ গাজী যে কোন কদম উঠায়, তাহার প্রতি কদমে সাতশত নেকী লেখা হয়, তাহার সাতশত মর্তবা উন্নত করা হয় এব তাহার সাতশত গুনাহ মিটাইয়া দেওয়া হয়। হযরত আবু বকর রোঃ) যখন বিদায় দিয়া ফিরিতে লাগিলেন তখন তিনি হযরত উসামা রোঃ)কে বলিলেন, যদি তুমি ভাল মনে কর তবে ওমরকে আমার সাহায্যের জন্য এখানে রাখিয়া যাও। সুতরাং হযরত উসামা রোঃ) হযরত ওমর (রাঃ)কে মদীনায় হযরত আবু বকর রোঃ)এর নিকট থাকিয়া যাওয়ার অনুমতি দিলেন। মুখতাসার ইবনে আসাকির) হযরত ওরওয়া (রাঃ) বলেন, সাহাবা (রাঃ) যখন (হযরত আবু বকর (রাঃ)এর) বাইয়াত হইতে অবসর হইলেন এবং লোকেরা সকলে শান্ত হইল তখন হযরত আবু বকর রোঃ) হযরত উসামা রোঃ)কে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেখানে যাইতে হুকুম করিয়াছিলেন তুমি সেখানকার উদ্দেশ্যে রওয়ানা হইয়া যাও। মুহাজিরীন ও আনসারদের মধ্য হইতে কিছু লোক হযরত হযরত আবু বকর রোঃ)এর সহিত কথা বলিলেন। তাহারা বলিলেন, আপনি হযরত উসামা রোঃ) ও তাহার বাহিনীকে (না পাঠাইয়া) রুখিয়া দিন। কেননা আমাদের আশংকা হইতেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুফাতের খবর শুনিয়া সমস্ত আরব আমাদের উপর আক্রমণ করিয়া বসিবে। হযরত আবু বকর (োঃ) যিনি সর্বাপেক্ষা বিচক্ষণ ও মজবুত ছিলেন--তিনি বলিলেন, আমি সেই বাহিনীকে রুখিয়া দিব যাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা করিয়াছেন? তবে তো ইহা আমার বিরাট দুঃসাহসিকতা প্রদর্শন হইবে। সেই পবিত্র যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বাহিনীকে আমি রুখিয়া দেই ইহা অপেক্ষা আমার নিকট অধিক প্রিয় এই যে, আমার উপর সমগ্র আরব আক্রমণ করিয়া বসে। হে উসামা, তূমি তোমার বাহিনী লইয়া সেখানে যাও ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।