৫৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত আবু বকর রোঃ) হযরত উসামা রোঃ) ও মুসলমানদেরকে বিদায় জানাইবার জন্য বাহির হইয়া আসিলেন। এই বাহিনীর লোকসংখ্যা তিন হাজার ছিল! তন্মধ্যে এক হাজার ঘোড়সওয়ার ছিল। হযরত উসামা রোঃ) যখন নিজের সঙ্গীদের লইয়া জুরুফ হইতে রওয়ানা হওয়ার জন্য সওয়ারীতে আরোহণ করিলেন, তখন হযরত আবু বকর (রোঃ)ও হযরত উসামা রোঃ)এর পাশাপাশি কিছুদূর পর্যন্ত হাঁটিয়া গেলেন। অতঃপর (বিদায়ের) দোয়া / কটি ০ 04721 এনে; ৫ 4 কে পড়িলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে (এই সফরের) হুকুম করিয়াছিলেন। অতএব তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কারণে যাও। আমি না তোমাকে এই কাজের আদেশ করিয়াছি, আর না তোমাকে উহা হইতে নিষেধ করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ করিয়া গিয়াছেন আমি তো শুধু উহাকে কার্যকর করিতেছি। অতঃপর হযরত উসামা (রাঃ) দ্রুতগতিতে রওয়ানা হইলেন এবং তিনি এমন এলাকার উপর দিয়া অতিক্রম করিলেন যেখানে শান্তি বিরাজ করিতেছিল এবং সেখানকার লোকেরা মোরতাদ হয় নাই। যেমন কৃসাআর জুহাইনা ও অন্যান্য গোত্রসমূহ। হযরত উসামা রোঃ) যখন “ওয়াদী কোরা"তে পৌছিলেন তখন তিনি বনু উষরার হুরাইস নামী এক ব্যক্তিকে গুপ্তচর হিসাবে সম্মুখে পাঠাইলেন। সে নিজের বাহনে চড়িয়া হযরত উসামা রোঃ)এর পূর্বে রওয়ানা হইল এবং চলিতে চলিতে সে একেবারে উবনা পর্যন্ত পৌছিয়া গেল। সে সেখানকার অবস্থা ভালভাবে পর্যবেক্ষণ করিয়া বাহিনীর জন্য উপযুক্ত রাস্তাও তালাশ করিল। অতঃপর দ্রুত ফিরিয়া আসিল এবং উবনা হইতে দুই রাত্র পরিমাণ সফরের দূরত্বে আসিয়া হযরত উসামা রোঃ)এর সহিত মিলিত হইল এবং এই সংবাদ জানাইল যে, লোকজন সম্পূর্ণ গাফেল অবস্থায় আছে। (তাহারা মুসলিম ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।