হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৫৩ বলিতেছিলেন যে, উসামার বাহিনীকে রওয়ানা কর। অবশ্য একটি বিষয়ে আমি উসামার সহিত আলাপ করিতে চাই, আর তাহা এই যে, ওমর (না যাক এবং) আমাদের নিকট থাকিয়া যাক। কেননা তাহাকে ছাড়া আমাদের কাজ চলিবে না। আল্লাহ তায়ালার কসম, আমি জানিনা উসামা এরূপ করিবে কিনা। আল্লাহ তায়ালার কসম, সে যদি অস্বীকার করে তবে আমি তাহাকে বাধ্য করিব না। উপস্থিত লোকেরা বুঝিতে পারিলেন যে, হযরত আবু বকর রোঃ) হযরত উসামা রোঃ)এর বাহিনী প্রেরণের দৃঢ় সংকল্প করিয়াছেন। হযরত আবু বকর (রাঃ) হাঁটিয়া হযরত উসামা (রাঃ)এর ঘরে. গেলেন এবৎ হযরত ওমর (রাঃ)কে রাখিয়া যাওয়ার ব্যাপারে তাহার সহিত কথা বলিলেন। সুতরাং হযরত উসামা রোঃ)ও সম্মত হইলেন। হযরত আবু বকর রোঃ) তাহাকে বলিতে লাগিলেন যে, আপনি কি ওমর রোঃ)কে এখানে থাকিয়া যাওয়ার ব্যাপারে) খুশীমনে অনুমতি দিয়াছ? হযরত উসামা (রাঃ) বলিলেন, জ্বি হী। হযরত আবু বকর (রাঃ) বাহিরে আসিয়া নিজের ঘোষণাকারীকে এই ঘোষণা দেওয়ার হুকুম দিলেন যে, আমার পক্ষ হইতে এই বিষয়ে পূর্ণ তাকীদ করা হইতেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে কেহ হযরত উসামা (রাঃ)এর বাহিনীতে যাওয়ার জন্য প্রস্তুত হইয়াছিল সে যেন কোনক্রমেই এখন এই বাহিনী হইতে পিছনে থাকিয়া না যায়। (অবশ্যই যেন এই বাহিনীর সহিত যায়।) আর যদি আমার নিকট এরূপ কাহাকেও আনা হয় যে, সে এই বাহিনীতে যায় নাই তবে আমি অবশ্যই তাহাকে শোস্তিস্বরূপ) পায়ে হাঁটাইয়া এই বাহিনীর সহিত শামিল করিব। আর এ সকল মুহাজিরীনদেরকে ডাকাইয়া আনাইলেন যাহারা হযরত উসামা (রাঃ)এর আমীর হওয়ার ব্যাপারে আপত্তি করিয়াছিলেন এবং তাহাদের সহিত কঠোর ব্যবহার করিলেন এবং তাহাদিগকে এই বাহিনীর সহিত যাইতে বাধ্য করিলেন। অতএব কেহই এই বাহিনীতে যোগদান হইতে পিছনে রহিল না। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।