Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৫২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) যায়েদ (রাঃ) হযরত আবু বকর (রাঃ)এর খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, হে আল্লাহর রাসূলের খলীফা, চারিদিকে আরবগণ আপনার আনুগত্য ছাড়িয়া দিয়াছে। এমতাবস্থায় আপনি এই বিস্তৃত বিরাট বাহিনী পাঠাইয়া এবং মেদীনা হইতে) পৃথক করিয়া দিয়া কিছুই করিতে পারিবেন না। (আপনি এই বাহিনীকে এখানেই রাখুন।) তাহাদিগকে মুরতাদদের বিরুদ্ধে প্রস্তুত রাখুন এবং তাহাদের মোকাবেলায় পাঠান। আর দ্বিতীয় কথা হইল, আমরা মদীনার উপর হঠাৎ কোন আক্রমণ হইয়া যাওয়ার আশংকা করিতেছি। অথচ এখানে (মুসলমানদের) মহিলা ও শিশুরা রহিয়াছে। এই মুহূর্তে আপনি রোমের উপর আক্রমণকে স্থগিত রাখুন। যখন ইসলাম তাহার পূর্বাবস্থার উপর মজবুত হইয়া যাইবে এবং মুরতাদরা হয় ইসলামে ফিরিয়া আসিবে_-যেখান হইতে তাহারা বাহির হইয়া গিয়াছে অথবা তলোয়ার দ্বারা তাহারা চিরতরে শেষ হইয়া যাইবে। তারপর আপনি উসামা রোঃ)কে রোমে প্রেরণ করুন। আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত যে, রুমীরা (এই মুহূর্তে) আমাদের দিকে (যুদ্ধের জন্য) অগ্রসর হইতেছে না। (অতএব তাহাদিগকে বাধা প্রদানের জন্য হযরত উসামা রোঃ)এর বাহিনীকে এখন পাঠানোর কোন প্রয়োজন নাই1) হযরত আবু বকর (রাঃ) যখন তাহাদের সমস্ত কথা শুনিয়া শেষ করিলেন তখন বলিলেন, তোমাদের মধ্য হইতে আর কেহ কিছু বলিতে চায় কি? তাহারা বলিলেন, না। আপনি আমাদের কথা সম্পূর্ণ শুনিয়াছেন। তিনি বলিলেন, সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি আমার এই দৃঢ় বিশ্বাসও হয় যে, (এই বাহিনী পাঠাইয়া দিলে) হিংস্র জন্ত আসিয়া আমাকে খাইয়া ফেলিবে তবুও আমি এই বাহিনীকে অবশ্যই প্রেরণ করিব (এবৎ খলীফা হওয়ার পর সর্বপ্রথম আমি এই কাজই করিতে চাই)। ইহার পূর্বে আর কোন কাজ করিতে চাই না। আর কিভাবে (এই বাহিনী রওয়ানা হইতে বাধা দেওয়া যাইতে পারে)? অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হওয়া সত্বেও তথাপি তিনি ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।