হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৫১ প্রস্তুত হইয়া) অবস্থান করিতেছিলেন তাহারা সকলে মদীনায় ফিরিয়া আসিলেন। হযরত বুরাইদাহ ইবনে হুসাইব (রাঃ) হযরত উসামা (রাঃ)এর ঝাণ্ডা লইয়া আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সম্মুখে গাড়িয়া দিলেন। অতঃপর যখন হযরত আবু বকর (রাঃ)এর বাইআত সম্পন্ন হইল তখন তিনি হযরত বুরাইদাহ (রাঃ)কে হুকুম দিলেন যেন উক্ত ঝাণ্ডা হযরত উসামা (রাঃ)এর ঘরে লইয়া যান এবং যতক্ষণ পর্যন্ত হযরত উসামা (রাঃ) মুসলমানদিগকে লইয়া জেহাদে চলিয়া না যান ততক্ষণ যেন ঝাণ্ডা না খোলেন। হযরত বুরাইদাহ রোঃ) বলেন, আমি ঝাণ্ডা লইয়া হযরত উসামা (রাঃ)এর ঘরে গেলাম এবং তারপর সেই ঝাণ্ডা লইয়া হযরত উসামা (রাঃ)এর সহিত সিরিয়ায় গেলাম। পুনরায় সেই ঝাণ্ডা লইয়া (সিরিয়া হইতে) হযরত উসামা রোঃ)এর ঘরে ফিরিয়া আসিলাম এবং সেই ঝাণ্ডা তাহার ইন্তেকাল পর্যন্ত তাহার ঘরেই তেমনি বাঁধা রহিল। আরবগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ পাইল এবং তাহাদের মধ্য হইতে যাহারা ইসলাম হইতে মুরতাদ হওয়ার হইয়া গেল তখন হযরত আবু বকর রোঃ) হযরত উসামা (রোঃ)কে বলিলেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাওয়ার হুকুম করিয়াছেন তৃমি আপন বাহিনী লইয়া) সেদিকে রওয়ানা হইয়া যাও। সুতরাং লোকজন পুনরায় মেদীনা হইতে) বাহির হইতে লাগিল এবং পূর্ববর্তী স্থানে সমবেত হইতে লাগিল। হযরত বুরাইদাহ রোঃ)ও ঝাণ্ডা লইয়া আসিলেন এবং পূর্বের ছাউনিতে পৌছিয়া গেলেন। হযরত আবু বকর রোঃ) কর্তৃক হযরত উসামা রোঃ)এর এই বাহিনী প্রেরণের বিষয়টি বড় বড় মুহাজিরীনে আউয়ালীন সাহাবা (রোঃ)দের নিকট অত্যন্ত ভারি মনে হইল। অতএব হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবু ওবায়দাহ, হযরত সাদ ইবনে আবি ওক্কাস ও হযরত সাঈদ ইবনে ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।