৫০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) (রাঃ) সকালবেলা পুনরায় ছাউনী হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। তিনি তাহাকে বলিলেন, আল্লাহ তায়ালা (তোমার সফরে) বরকত দান করুন, তুমি রওয়ানা হইয়া যাও। হযরত উসামা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে বিদায় লইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুস্থবোধ করিতেছিলেন। তাঁহার আরাম হওয়ার আনন্দে তাহার বিবিগণ একে অপরের চুলে চিরুনী করিতে লাগিলেন। হযরত আবু বকর (রাঃ) খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, বিহামদিল্লাহ আজ আপনি সুস্থবোধ করিতেছেন। আজ আমার স্ন্রী বিনতে খারেজার (নিকট অবস্থানের) দিন। আমাকে তোহার নিকট যাওয়ার) অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দিলেন। সুতরাং তিনি মেদীনার উচু এলাকায় অবস্থিত) সুনাহ মহল্লায় (নিজের ঘরে) চলিয়া গেলেন। হযরত উসামা (রাঃ) আরোহণ করিয়া নিজ বাহিনীর অবস্থানস্থলে চলিলেন এবং আপন সঙ্গীদের মধ্যে ঘোষণা করিয়া দিলেন যে, সকলে যেন সেখানে পৌছিয়া যায়। ছাউনীতে পৌছিয়া হযরত উসামা রোঃ) সওয়ারী হইতে নামিলেন এবং লোকদেরকে রওয়ানা হওয়ার হুকুম দিলেন। তখন বেশ বেলা হইয়া গিয়াছিল। হযরত উসামা (রাঃ) আরোহণ করিয়া জুরুফ হইতে রওয়ানা হইতেছিলেন এমন সময় তাহার মাতা হযরত উম্মে আইমান রোঃ)এর পক্ষ হইতে একজন সংবাদদাতা পৌছিয়া এই সংবাদ দিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হইতে বিদায় হইতেছেন। হযরত উসামা রোঃ) সঙ্গে সঙ্গে মদীনার দিকে রওয়ানা হইলেন। তাহার সহিত হযরত ওমর (রাঃ) ও হযরত আবু ওবায়দাহ রোঃ)ও ছিলেন। যখন তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌছিলেন তখন তাঁহার শেষ মুহূর্ত ছিল। বার রবিউল আউয়াল সোমবার দিন সূর্য ঢলার কাছাকাছি সময়ে তীহার ইন্তেকাল হইল। যে সকল মুসলমান জুরুফে (রওয়ানা হওয়ার জন্য ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।