হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৪৯ বিদায় গ্রহণ করিতে লাগিলেন। তাহাদের মধ্যে হযরত ওমর ইবনে খান্তাব রোঃ)ও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের প্রত্যেককে ইহাই বলিতেছিলেন যে, উসামার বাহিনীকে রওয়ানা করিয়া দাও। হেষরত উসামা রোঃ)এর মাতা) হযরত উম্মে আইমান (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি সুস্থ হওয়া পর্যন্ত উসামাকে তাহার ছাউনি-_জুরুফে অবস্থান করিতে বলুন। (এখন তাহাকে রওয়ানা হইতে নিষেধ করুন।) কারণ আপনাকে এই অবস্থায় রাখিয়া রওয়ানা হইয়া গেলে সে মোনসিক স্থিরতার সহিত) কোন কাজ করিতে পারিবে না। (তাহার মন সর্বক্ষণ আপনার সংবাদ জানিবার জন্য উদশ্রীব থাকিবে!) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকেও একই কথা বলিলেন যে, উসামার বাহিনীকে রওয়ানা করিয়া দাও । লোকজন সকলেই জুরুফে আসিয়া সমবেত হইল এবং তাহারা রবিবার রাত্র সেখানে কাটাইল। রবিবার দিন হযরত উসামা রোঃ) (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানার জন্য) মদীনায় আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দূর্বল অজ্ঞান অবস্থায় ছিলেন। এদিনই তাহার পরিবারস্থ লোকেরা তাহাকে ওঁষধ খাওয়াইয়া ছিলেন। হযরত উসামা (রাঃ) যখন তীহার খেদমতে হাজি হইলেন তখন তাঁহার চক্ষুদ্ধয় হইতে অশ্রু প্রবাহিত হইতেছিল। তাহার নিকট হযরত আববাস (রাঃ) ও তাঁহার বিবিগণ উপস্থিত ছিলেন। হযরত উসামা (রাঃ) ঝুঁকিয়া তাহাকে চুম্বন করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলিতে পারিতেছিলেন না। তিনি আপন হস্তদ্বয় উঠাইয়া হযরত উসামা (রাঃ)এর শরীরের উপর রাখিতেছিলেন, হযরত উসামা (রাঃ) বলেন, আমি বুঝিতে পারিলাম যে, তিনি আমার জন্য দোয়া করিতেছেন। আমি সেখান হইতে আমার বাহিনীর অবস্থানস্থলে ফিরিয়া আসিলাম। সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থবোধ করিলেন। হযরত উসামা ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।