Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) রাবিয়াহ (রাঃ) সর্বাপেক্ষা শক্ত কথা বলিলেন। তিনি বলিলেন, প্রথম শ্রেণীর মুহাজিরীনদের উপর এই বালককে আমীর নিযুক্ত করা হইতেছে? অতঃপর ইহা লইয়া লোকদের মধ্যে বেশ আলোচনা চলিতে লাগিল। হযরত ওমর ইবনে খাত্তাব (রোঃ) এক ব্যক্তিকে এরূপ কিছু কথা বলিতে শুনিয়া তাহার বিরোধিতা করিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া তাহাকে এই ব্যাপারে অবহিত করিলেন। শুনিয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নারাজ হইলেন। অসুস্থতার দরুন) তিনি মাথায় পট্টি বাঁধিয়া রাখিয়াছিলেন এবং পরিধানে একখানা চাদর ছিল। (এমতাবস্থায় ঘর হইতে বাহির হইয়া আসিলেন।) তারপর মিম্বারে উঠিয়া আল্লাহ তায়ালার হামদ ও সানা পাঠ করিয়া বলিলেন_ আম্মা বাদ, হে লোকসকল, আমি উসামাকে আমীর নিযুক্ত করিয়াছি বলিয়া তোমাদের কিছু লোকের পক্ষ হইতে এ কেমন (সমালোচনামূলক) উক্তি আমার নিকট পৌছিয়াছেঃ আল্লাহর কসম, আজ তোমরা উসামাকে আমীর নিযুক্ত করার উপর আপত্তি করিতেছ? ইতিপূর্বে তাহার পিতা হেষরত যায়েদ ইবনে হারেসা রোঃ)কে আমীর নিযুক্ত করার উপরও আপত্তি করিয়াছ। অথচ আল্লাহর কসম, সে আমীর হওয়ার উপযুক্ত ছিল এবং তাহার পর তাহার পুত্র (উসামা)ও আমীর হওয়ার উপযুক্ত। সে যেমন লোকদের মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয় ছিল, তেমন তাহার পুত্র উসামাও আমার নিকট সর্বাধিক প্রিয়। ইহারা উভয়েই প্রত্যেক ভালকাজের উপযুক্ত! তোমরা আমার পক্ষ হইতে উসামার সহিত সদ্যবহারের অসিয়ত গ্রহণ কর ; কারণ সে তোমাদের মধ্যে পছন্দনীয় ও মনোনীত ব্যক্তিদের অন্তর্ভূক্ত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হইতে নামিয়া ঘরে প্রবেশ করিলেন। সেদিন রবিউল আউয়ালের দশ তারিখ শনিবার ছিল। হযরত উসামা (াঃ)এর বাহিনীতে যোগদানকারী মুসলমানগণ আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।