হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৪৭ রাসূলুল্লাহ সোঃ) কর্তৃক তাঁহার মৃত্যুশয্যায় হযরত উসামা রোঃ) (এর বাহিনী)কে প্রেরণের প্রতি গুরুত্ব প্রদান এবং হযরত আবু বকর রোঃ) কর্তৃক তাঁহার খেলাফত লাভের পর সর্বপ্রথম উক্ত বাহিনী প্রেরণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে (ফিলিত্তীনের) উবনা এলাকার উপর ভোরে ভোরে আক্রমণ করিয়া তাহাদের ঘরবাড়ী জ্বালাইয়া দিবার আদেশ দিলেন এবং বলিলেন, আল্লাহর নাম লইয়া রওয়ানা হইয়া যাও। হযরত উসামা (রাঃ) রোসূলুল্সাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া) ঝাণ্ডা লইয়া বাহিরে আসিলেন এবং উক্ত ঝাণ্ডা হযরত বুরাইদাহ ইবনে হুসাইব আসলামী রোঃ)এর হাতে দিলেন! তিনি উহা লইয়া হযরত উসামা (রাঃ)এর ঘরে আসিলেন। হযরত উসামা রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে জুরুফ নামক স্থানে ছাউনী স্থাপন করিলেন, যাহা বর্তমানে সেকায়া সুলাইমান নামে পরিচিত। তিনি আপন বাহিনীকে উক্ত স্থানে সমবেত করিলেন। লোকেরা নিজ নিজ প্রস্তুতি গ্রহণ শেষে জুরুফে আসিয়া অবস্থান গ্রহণ করিতে লাগিল। যাহার প্রস্ততি শেষ হয় নাই সে তাহার প্রস্তুতিতে ব্যস্ত রহিল। মুহাজিরীনে আউয়ালীন অর্থাৎ সর্বপ্রথম হিজরতকারী মুহাজিরগণ সকলেই এই যুদ্ধে শরীক হইয়াছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আবু ওবায়দাহ, হযরত সান্দ ইবনে আবি ওক্কাস, হযরত আবুল আস্ওয়ার, সাঈদ ইবনে যায়েদ, ইবনে আমর ইবনে নুফায়েল রোঃ) সহ অন্যান্য মুহাজির ও আনসারগণও এই বাহিনীতে শামিল ছিলেন। আনসারদের মধ্য হইতে হযরত কাতাদাহ ইবনে নোস্মান, হযরত সালামা, ইবনে আসলাম ইবনে হারীশ রোঃ)ও শরীক ছিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রোঃ)কে আমীর নিযুক্ত করার ব্যাপারে কতিপয় মুহাজিরীন আপত্তি করিলেন এবং এই ব্যাপারে হযরত আইয়াশ ইবনে আবি ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।