Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর আরম্ভ করিলে মুনাফিক) ইবনে উবাই আরো অন্যান্য মুনাফিকদেরকে লইয়া পিছনে (মদীনায়) রহিয়া গেল এবং বলিতে লাগিল যে, হেযরত) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বনুল আসফার অর্থাৎ রোমানদের সঙ্গে যুদ্ধ করিতে চলিয়াছেন অথচ মুসলমানদের অবস্থা করুণ, প্রচণ্ড গরম পড়িতেছে, দূর দূরান্তের সফর উপরন্ত এমন বাহিনীর সহিত যুদ্ধ করিতে যাইতেছেন যাহাদের মুকাবিলা করিবার মত শক্তি তাহার নাই। মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বনুল আসফার অর্থাৎ রোমানদের সহিত যুদ্ধ করা কি খেলা মনে করেন? তাহার অন্যান্য মুনাফিক সঙ্গীগণও এই ধরনের কথাবার্তা বলাবলি করিতেছিল। তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা (রাঃ)দের সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব প্রচার করিয়া বেড়াইতেছিল। ইবনে উবাই ইহাও বলিল যে, আল্লাহর কসম, আমি যেন দেখিতে পাইতেছি যে, আগামীকাল তীহার সাহাবাদেরকে দড়ি দ্বারা বাঁধিয়া রাখা হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সানিয়াতুল ওদা হইতে রওয়ানা হইলেন তখন ছোটবড় ঝাণ্া প্রস্তৃত করিলেন। ছোট ঝাণ্ডাগুলির মধ্য হইতে সর্ববৃহৎ ঝাণ্ডা হযরত আবু বকর (রাঃ)এর হাতে দিলেন এবং বড় ঝাণ্ডাগুলির মধ্য হইতে সর্ববৃহৎ ঝাণ্ডাটি হযরত যুবায়ের রোঃ)এর হাতে দিলেন। আওস গোত্রের ঝাণ্ডা হযরত উসায়েদ ইবনে হুযায়ের (রাঃ)এর হাতে এবং খাযরাজ গোত্রের ঝাণ্ডা হযরত আবু দুজানা রোঃ)এর হাতে দিলেন। কাহারো মতে খাযরাজের ঝাণ্ডা হযরত হুবাব ইবনে মুনযির রোঃ)এর হাতে দিয়াছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ত্রিশ হাজার সৈন্য ছিল। দশ হাজার ঘোড়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের প্রত্যেক খান্দানকে তাহাদের নিজেদের ছোটবড় ঝাণ্ডা লইতে আদেশ করিয়াছিলেন। ইহা ব্যতীত অন্যান্য আরব গোত্রদেরও আপন আপন ছোটবড় ঝাণ্ডা ছিল। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।