হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৪৫ দিয়া বলিতেন, তোমরা পালাক্রমে ইহাতে আরোহণ করিও । আর কেহ খরচ আনিয়া যুদ্ধে গমনকারী কাহাকেও দিয়া দিতেন। মহিলারাও তাহাদের সাধ্যমত যুদ্ধে গমনকারীদের সাহায্য করিতেছিলেন। হযরত উম্মে সিনান আসলামিয়া (রাঃ) বলেন, আমি হযরত আয়েশা (রাঃ)এর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটি কাপড় বিছানো দেখিয়াছি, যাহাতে শিং ও হাতির দীতের কীকন, বাজ্বন্ধ, খাড়ু, কানবালা ও আংটি ইত্যাদি অলঙ্কারাদি রাখা ছিল। যুদ্ধের ্রস্তুতিস্বরূপ মুসলমানদের সাহায্যার্থে মহিলাদের দেওয়া অলঙ্কারাদি দ্বারা উক্ত কাপড় পরিপূর্ণ হইয়া গিয়াছিল। লোকেরা সে সময় দারুন অভাবের মধ্যে ছিল। গাছে গাছে ফল পাকিয়াছিল। ছায়াময় স্থান সকলের নিকট প্রিয় ছিল। এমতাবস্থায় প্রত্যেকেই ঘরে থাকা পছন্দ করিতেছিল। কেহ ঘর হইতে বাহির হইতে চাহিতেছিল না। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জোরদারভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিতে লাগিলেন এবং সানিয়াতুল ওদা” নামক স্থানে যাইয়া তিনি তীবু স্থাপন করিলেন। লোকসংখ্যা এতবেশী ছিল যে, কোন রেজিষ্টার খাতায় নাম লিখিয়া শেষ করা সম্ভব হইতেছিল না। যুদ্ধে যাইতে অনিচ্ছুক এরূপ প্রত্যেকেই বুঝিতেছিল যে, যদি সে এই যুদ্ধে অনুপস্থিত থাকে তবে আল্লাহর পক্ষ হইতে ওহী নাধিল না হওয়া পর্যন্ত তাহার অনুপস্থিতি কেহ টের পাইবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর আরম্ভ করিবার এরাদা চূড়ান্ত করিলেন তখন সিবা” ইবনে উরফুতাহ রোঃ)কে মদীনায় তাঁহার স্থলাভিষিক্ত খলীফা নিযুক্ত করিলেন। কেহ কেহ বলেন, তিনি হযরত মুহাম্মাদ ইবনে মাসলামা (রাঃ)কে তীহার খলীফা নিযুক্ত. করিয়াছিলেন। এই সফরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ইহাও বলিয়াছিলেন যে, অধিক পরিমাণে জুতা সঙ্গে লইয়া চল, কারণ যতক্ষণ কেহ জুতা পরিধান করিয়া থাকে ততক্ষণ সে যেন একজন আরোহী। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।